Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

সুন্দরগঞ্জে হাসকিং চাতাল বন্ধ, নির্ভরতা অটো রাইস মিলে

  • Reporter Name
  • আপডেট সময় : 08:26:29 pm, Thursday, 20 November 2025
  • 73 বার পড়া হয়েছে

Oplus_131072

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
সরকারিভাবে ২০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। তবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অধিকাংশ হাসকিং চাতাল বন্ধ হয়ে যাওয়ায় সংগ্রহ কার্যক্রমে অটো রাইস মিলই এখন প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে।
একসময় উপজেলার ১২০টির বেশি হাসকিং চাতাল সক্রিয় থাকলেও বর্তমানে প্রায় সবই অচল। খাদ্য দপ্তরের তালিকায় থাকা ৩৫টি চাতাল সচল আছে কি না সে তথ্যও নির্দিষ্ট করে জানাতে পারেনি উপজেলা খাদ্য অফিস। চলতি মৌসুমে চাল সংগ্রহের জন্য এখন নির্ভর করতে হচ্ছে একটি মাত্র অটো রাইস মিলের ওপর।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর সূত্র জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংগ্রহ অভিযান। এ বছর সুন্দরগঞ্জ ও বামডাঙ্গা খাদ্য গুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১১৬ মেট্রিক টন এবং ধান ২৯৭ মেট্রিক টন। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী ধান কেনা হবে কেজিপ্রতি ৩৪ টাকা এবং চাল ৫০ টাকা।
চাতাল মালিকদের সংগঠনের সভাপতি শাহাদত হোসেন আনন্দ বলেন, বরাদ্দ বৈষম্য, পুঁজি সংকট এবং ব্যাংক ঋণের চাপের কারণে অনেক চাতাল মালিক দেউলিয়া হয়ে পড়েছেন। ফলে চাতাল ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, “বরাদ্দ নিয়ে বৈষম্য তৈরি হওয়ায় ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছেন।”
তারাপুর ইউনিয়নের ‘হক চাল কল’ এবং ‘নাজমা চাল কল’-এর মালিক শামসুল হক জানান, প্রায় ১০ বছর ধরে কোনো সরকারি বরাদ্দ না পেয়ে তিনি ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, “সব জায়গায় সিন্ডিকেট। বরাদ্দ না পাওয়ায় ব্যাংকের ঋণের পরিমাণ দিন দিন বেড়েছে। তাই চাতাল বন্ধ করেছি।”
চাতাল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমিকরাও। পাঁচ বছর ধরে চাতালের কাজ ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হওয়া শ্রমিক আমেনা বেগম বলেন, চাতাল বন্ধ হওয়ায় রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করছি।
ঋণ খেলাপি হয়ে পড়েছেন অনেক চাতাল ব্যবসায়ী জানান, সোনালী ব্যাংক পিএলসি সুন্দরগঞ্জ শাখার ম্যানেজার আব্দুল হাদী। তিনি বলেন, দীর্ঘদিন লেনদেন না থাকায় অনেক সিসি লোন গ্রাহক খেলাপি হয়েছেন। তাদের বিরুদ্ধে নোটিশও দেওয়া হয়েছে।
হোপ-এ্যাগ্রো লিমিটেডের পরিচালক নজরুল ইসলাম বলেন, হাসকিং চাতাল ব্যবসা অচল হয়ে পড়ায় সরকার এখন অটো রাইস মিলের ওপরই নির্ভর করে ধান-চাল সংগ্রহ করছে। হাসকিং চাতাল মালিকদের অধিকাংশ পুঁজির অভাবে উৎপাদন চালিয়ে যেতে পারছেন না।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে বলেন, নিয়ম অনুযায়ী কৃষকরা ধান সরবরাহের সুযোগ পেলেও মধ্যস্বত্বভোগীদের কারণে অনেক কৃষকই সুবিধা থেকে বঞ্চিত হন। হাসকিং চাতালগুলো বন্ধ থাকায় সংগ্রহের জন্য অটো মিলই একমাত্র বিকল্প হয়ে গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময়

সুন্দরগঞ্জে হাসকিং চাতাল বন্ধ, নির্ভরতা অটো রাইস মিলে

আপডেট সময় : 08:26:29 pm, Thursday, 20 November 2025