Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে:- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:19:11 pm, Wednesday, 30 September 2026
  • 8 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার সময় সচেতন থাকার পরামর্শ দিয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেন, সামাজিক বিচ্ছিন্নতা ও অসৎ সঙ্গ তরুণদের জীবনকে অন্ধকার জগতে ঠেলে দেয়। সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক। মাদক সেবীদের সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী মাদক চোরাচালান ও বেচাকেনায় জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান প্রতিমন্ত্রী।

বুধবার (৩০ সেপ্টেম্বর, ২০২৬) চট্টগ্রাম হাটহাজারী সরকারি কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন।

এছাড়া শিক্ষার্থীদের শুধু সনদসর্বস্ব ও প্রচলিত একাডেমিক শিক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বৈশ্বিক চাহিদা অনুযায়ী বাস্তবমুখী, কর্মমুখী ও কারিগরি শিক্ষায় পারদর্শী করে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

নবীনদের আগামীর রূপকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে তরুণদের ইংরেজি, গণিত ও বিজ্ঞানে অধিক মনোযোগী হতে হবে। দেশজুড়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যাপক প্রসারে সরকার লক্ষ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত বছরের অবক্ষয় কাটিয়ে শিক্ষামন্ত্রীকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে একটি আধুনিক, টেকসই ও গুণগত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এছাড়া আজ দিনব্যাপী আয়োজিত কর্মসূচিসমূহে অংশ নেন। প্রথমত তিনি হাটহাজারী সরকারি কলেজে নবীনবরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মাদক ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এমপি। এছাড়া শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা সুসংহত রাখতে সবার সহযোগিতা চান প্রতিমন্ত্রী।

পরের এক অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে এলাকার নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

দিনের অন্য এক কর্মসূচিতে হাটহাজারী উপজেলা মৎস্য খাতের অংশ হিসেবে মৎস্য সম্পদের প্রসারে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
এছাড়া একই দিনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল প্রধান অতিথি হিসেবে এলজিইডি-এর অধীনে ২০২৬-২৭ অর্থ বছরের গ্রামীণ সড়ক সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে ৩৫ জন কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন।

নজরুলবর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ও উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল একই দিন হাটহাজারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামের একটি প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু উপদ্রব নিয়ন্ত্রণে হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়নের জন্য মশার ওষুধ ছিটানোর ফগার মেশিন প্রদান করেন। এছাড়া জনগণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ‘হাটহাজারী হাসপাতাল সড়ক পুনর্বাসন’ কাজের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে:- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

আপডেট সময় : 07:19:11 pm, Wednesday, 30 September 2026