Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সাভারে আওয়ামী লীগ নেতা গ্রেফতারের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:00:10 pm, Monday, 24 November 2025
  • 38 বার পড়া হয়েছে
মোঃ আসিফুজ্জামান আসিফ
ঢাকার সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‌্যাব।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকার চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সে রাতেই তাকে হস্তান্তর করা হয় সাভার মডেল থানায় ।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।
গ্রেফতারকৃত বদরুল আলম সরদার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গত বছরের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
র‌্যাব কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চায়ের দোকান থেকে বদরুল আলম সরদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ‌ শিক্ষার্থী হত্যা মামলাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।
এদিকে, বদরুল আলমকে র‌্যাব গ্রেফতারের পর থেকে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে ‌একটি স্বার্থন্বেষী মহল বিএনপি নেতা-কর্মীদের জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটাতে মরিয়া হয়ে উঠেছে।
জানা যায়, যেসব ব্যক্তি ‌বদরুল আলমের সঙ্গে বিএনপি নেতাদের জড়িয়ে ফেসবুকে কুৎসা রটাচ্ছেন, তারা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
সাভারের বিএনপিকে জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ করতেই তারা এমন কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগ নেতার সঙ্গে জড়িয়ে যেসব বিএনপি নেতা কর্মীর মানহানি করার চেষ্টা করা হচ্ছে- তাদের একজন বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা বিএনপিকে জনসাধারণের মাঝে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। যারা মিথ্যা তথ্য দিয়ে বিএনপির নেতা-কর্মীদের মানহানি করছে- তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সাভারে আওয়ামী লীগ নেতা গ্রেফতারের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

আপডেট সময় : 06:00:10 pm, Monday, 24 November 2025