Dhaka , Sunday, 14 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ দেশব্যাপী২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তারেক রহমানের নির্দেশিত বেতাগীতে বর্ণাঢ্য উদ্বোধন মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পলাশে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস,৩০০ ফুট পতাকা নিয়ে মিছিল জাজিরায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই রূপগঞ্জে কারখানায় দুর্ধর্ষ ডাকাতিতে কোটি টাকার মালামাল লুট জিয়াউর রহমান বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন:- অধ্যাপক নছরুল কদির সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার শিশুদের ইউটিআইয়ের ঝুঁকি বাড়ায় যে টয়লেট অভ্যাসগুলো, জানালেন বিশেষজ্ঞ কিশোরীদের মধ্যে স্কিনকেয়ার আসক্তি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা ‘হামলা হবে না’ শর্তে ইরানের জব্দ করা অর্থ ছাড়ছে আমিরাত অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশন, যা বলছেন সৌম্য হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন বাবার আদর্শকে ধারণ করে চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব:- ডা. শাহাদাত হোসেন কাপ্তাইয়ে পাহাড়ধসের ৮ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে শতাধিক পরিবার মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়  ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা আনন্দ-উল্লাস আর গান-গল্প-আড্ডায় মাতলেন সবাই পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগ অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত কুড়ালিয়া ইউনিয়নের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন খালিদুজ্জামান শামীম মরহুম আলহাজ্ব আহমেদুর রহমানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিডিএ চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রায়পুরে বেকার তরুণদের স্বাবলম্বী করতে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

সাতকানিয়া নিরাপদ নগরীতে পরিণত হবে ইনশাআল্লাহ- ধর্ম উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:41:03 pm, Thursday, 20 March 2025
  • 566 বার পড়া হয়েছে

সাতকানিয়া নিরাপদ নগরীতে পরিণত হবে ইনশাআল্লাহ- ধর্ম উপদেষ্টা

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সাতকানিয়া নিরাপদ নগরীর এলাকায় পরিণত হবে ইনশাআল্লাহ। এলাকায় একটি হাসপাতাল করার ইচ্ছা রয়েছে আমার। সাতকানিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে কথা উঠেছে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বিষয়টি আলাপ আলোচনা করে সাতকানিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সহযোগিতা করবো।

বুধবার-১৯ মার্চ- বিকালে উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালীন দেশ ও এলাকার জন্য কিছু কাজ করে যেতে চাই। এলাকায় একটি হাসপাতাল করার ইচ্ছা রয়েছে, এবিষয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে কথা বলেছি। আমার এলাকার মানুষ যদি কোনো বিপদে পড়েন একান্তে আমার সহযোগিতা চাইলে আমি আপনাদের আপনাদের সহযোগিতা করবো। সাতকানিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে কথা উঠেছে। আমি আশা করছি ডিসি, পুলিশ সুপার এবং ওসি মহোদয় এ সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমাসে আমাদের বৈঠক হয়। উনারা যদি মনে করেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিষয়টি আলাপ আলোচনা করে সাতকানিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সহযোগিতা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, ফি-সাবিলিল্লাহ ফাউন্ডেশন চেয়ারম্যান হাবিবুর রহমান মিছবাহ ও বিকেএমইএ এর সভাপতি মুহাম্মদ হাতেম, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও- মিল্টন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার-ভূমি- ফারিস্তা করিম ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহেদুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

সাতকানিয়া নিরাপদ নগরীতে পরিণত হবে ইনশাআল্লাহ- ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : 05:41:03 pm, Thursday, 20 March 2025