Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

সাতকানিয়ায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী–পুলিশ–আনসারের যৌথ টহল শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 09:52:20 pm, Thursday, 23 October 2025
  • 190 বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার ১৭টি ইউনিয়নে শুরু হয়েছে যৌথ টহল কার্যক্রম।
বুধবার (২২ অক্টোবর) রাতে উপজেলা প্রশাসন সাতকানিয়া নামের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এক পোস্টে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনী। উপজেলার মোট ১৭টি ইউনিয়নে ৫টি যৌথ টিম গঠন করা হয়েছে, যারা রাতের বেলায় বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং রাতের সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ টহল কার্যক্রম চলমান থাকবে। এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এটি সফল করা সম্ভব নয়। তিনি আরও বলেন, কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার খবর পেলে দেরি না করে উপজেলা প্রশাসন বা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, উপজেলা প্রশাসনের এই যৌথ উদ্যোগ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার ঘটেছে যে, এ উদ্যোগে রাতে অপরাধ প্রবণতা কমে আসবে।
উল্লেখ্য, সম্প্রতি উপজেলার কয়েকটি এলাকায় কিছু বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন এ টহল কার্যক্রম শুরু করেছে, যা জননিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে স্থানীয়দের আশা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

সাতকানিয়ায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী–পুলিশ–আনসারের যৌথ টহল শুরু

আপডেট সময় : 09:52:20 pm, Thursday, 23 October 2025