Dhaka , Friday, 24 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময় কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে:- ডিসি জাহিদ নারায়ণগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ বর্ষাকাল এলেই সরগরম পাইকগাছার নার্সারি; শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। আশুলিয়ার বাইপাইলে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ জন আটক নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বিএনপি সরকার – এমপি খোকন তালুকদার মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে নগরীতে দু-ঘন্টা ধর্মঘট করেছে ট্যাংক লড়ি শ্রমিকরা কাউন্সিলর জয়নাল আবেদীন ও তার সহযোগীদের দ্রুত  গ্রেফতারের দাবী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:05:36 am, Wednesday, 18 September 2024
  • 182 বার পড়া হয়েছে

সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে নগরীতে দু-ঘন্টা ধর্মঘট করেছে ট্যাংক লড়ি শ্রমিকরা কাউন্সিলর জয়নাল আবেদীন ও তার সহযোগীদের দ্রুত  গ্রেফতারের দাবী।।

বিশেষ প্রতিবেদক।।
   
ট্যাংক লড়ি চালক ও শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে বরিশালে দুইঘন্টা ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছে ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়ন। এসময় তেল পরিবহন বন্ধ করে দেওয়ার কারণে অনেক পাম্পে পেট্রোল ও অকটেন সংকট তৈরি হয়। শ্রমিকরা স্থানীয়  কাউন্সিলর জয়নাল আবেদীন ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবীতে এই ধর্মঘট পালন করছে বলে জানা গেছে । 
পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা। 
১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টায় হঠাৎ করেই বরিশালের বাধরোডের মেঘনা পেট্রোলিয়াম ডিপোর সামনে থেকে বেলস পার্ক পর্যন্ত প্রায় অর্ধশত ট্যাংক লড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লড়ি চালক ও শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়- গতরাতে একদল সন্ত্রাসী বিভাগীয় শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মাসুদ রানার উপর হামলা চালিয়ে তাকে আহত করেছে এবং লড়ি প্রতি ৫০০ টাকা করে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে তারা লড়ি চলতে দেবেনা বলায় প্রতিবাদে ধর্মঘট ডেকেছে ট্যাংক লড়ি চালক ও শ্রমিকরা।
বরিশালের বাধ রোডে প্রধান সড়কে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং কেডিসি রোডে পদ্মা পেট্রোলিয়াম। এই দুটি ডিপো থেকেই বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১১টি জেলায় নিয়মিত তেল সরবরাহ করা হয়। মেঘনা ডিপো থেকে বৃহস্পতিবার ৬০-৭০টি এবং অন্যান্য দিন ৪০-৫০টি লড়ি নিয়মিত তেল সরবরাহ করে বলে জানান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর তত্ত্বাবধায়ক কামরুল ইসলাম। তবে বাহিরে অপেক্ষমান ট্যাংক লড়ি দাঁড়িয়ে থাকা নিয়ে তিনি কিছু বলতে নারাজ। এসময় বিভাগীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন বলেন- ১০ নং ওয়ার্ডের এই দুটি ডিপোতে ১২০টির মতো ট্যাংক লড়ি চলাচল করে। প্রতিটি লড়ি থেকে ৫০০ টাকা করে চাঁদা দাবি করেছে স্থানীয় কাউন্সিলর জয়নাল আবেদীন ও তার লোকেরা। তারা রীতিমতো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। তেল সরকারের আর গাড়ি মালিকানা। শ্রমিকরা কি করে তাকে চাঁদা দেবে? এ কথায় জয়নাল আবেদীন ও তার সহযোগী রাজু ক্ষিপ্ত হয়ে মাসুদ রানার উপর হামলা চালায় এবং তাকে মারধর করে মারাত্মক জখম করে। এ ঘটনার প্রতিবাদ সকাল নটা থেকে ১১টা পর্যন্ত ধর্মঘট চলেছে। পরে সেনাবাহিনীর মেজর ও মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের লোকের আশ্বাসে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি বলে জানান কামাল। 
এ বিষয়ে অভিযুক্ত ১০ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন জানালেন- আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একটা মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। মেঘনা ডিপোর শ্রমিকদের সাথে  তার ছেলেদের মারামারির ঘটনা ঘটেছিল। তিনি শুধু মিটমাট করে দিয়েছেন। ওরা এই সুযোগে আমার বিরুদ্ধে মিথ্যা দোষারোপ শুরু করেছে। 
 বিষয়টি নিয়ে মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন- যেহেতু সেনাবাহিনীর সিইও নিজেই এটি দেখছেন- আজ বেলা দুটোয় এ নিয়ে বৈঠকও করবেন তিনি। তারপর বিস্তারিত জানাতে পারবো বলে জানান পুলিশ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা

সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে নগরীতে দু-ঘন্টা ধর্মঘট করেছে ট্যাংক লড়ি শ্রমিকরা কাউন্সিলর জয়নাল আবেদীন ও তার সহযোগীদের দ্রুত  গ্রেফতারের দাবী।।

আপডেট সময় : 10:05:36 am, Wednesday, 18 September 2024