Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল

রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:06:29 pm, Friday, 24 July 2026
  • 99 বার পড়া হয়েছে

‎মাকসুদুল হোসেন তুষার,

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী কাঞ্চন বাজার পরিচালনা কমিটির দীর্ঘ ২০ বছর পর নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে পুরো বাজার এলাকায় পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে। প্রার্থীরা বাজারের ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে গনসংযোগ করে যাচ্ছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। বাজার ব্যবস্থাপনার উন্নতির লক্ষ্যে ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীকেই নির্বাচিত করবেন। শনিবার অনুষ্ঠিত হবে এ বাজার পরিচালনা কমিটির নির্বাচন।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় ‎কাঞ্চন বাজারটি অবস্থিত। শত বছরের এ বাজারে কাঞ্চন, ভোলাবো, রুপগঞ্জ, দাউদপুর, ভুলতা, মুড়াপাড়াসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ সদাই করতে আসেন। শত বছরের কাঞ্চন বাজারের প্রায় ২০ বছর ধরে বাজার পরিচালনা কমিটির নির্বাচন হয়নি।
এবার বাজার পরিচালনা কমিটির নির্বাচন হওয়ার লক্ষ্যে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দোকানে দোকানে ব্যস্ত ব্যবসায়ী, দেয়ালে প্রার্থীদের পোস্টার, ভোটারদের সঙ্গে প্রার্থীদের কুশল বিনিময়, প্রচারণা, বাজারে জনসমাগম। একসময় নিয়মিত নির্বাচন হলেও নানা কারণে দীর্ঘ ২০ বছর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন হয়নি কাঞ্চন বাজারে। এতে ব্যবসায়ীদের মধ্যে ছিল নানা ধরনের অসন্তোষ। এবার নির্বাচন ঘোষণার পর সেই অপেক্ষার অবসান হয়েছে।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার সংখ্যা ৮২০ জন।
ব্যবসায়ীরা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত কমিটি বাজারের উন্নয়ন, নিরাপত্তা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন তারা। নির্বাচনকে কেন্দ্র করে বাজারে উৎসবের আমেজ বিরাজ করছে।

ব্যবসায়ীরা জানান, ‎দীর্ঘ ২০ বছর পর ভোট দিতে পারছি। আমরা চাই যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচিত হোক, যারা বাজারের উন্নয়নে কাজ করবে। নির্বাচন হওয়ায় আমরা আনন্দিত। আশা করি নতুন কমিটি বাজারের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবে।
প্রার্থীরা জানান: “আমরা নির্বাচিত হতে পারলে বাজারের মাছের অংশটি ওপরতলা থেকে নিচতলায় স্থানান্তরের উদ্যোগ নেব, যাতে ক্রেতা-বিক্রেতাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে কষ্ট না হয়। এছাড়া বৃষ্টি হলেই বাজারে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সব সময় কাজ করব।
কাঞ্চন পৌর প্রশাসক (নির্বাহী ভুমি ম্যাজিস্ট্রেট) মারজানুর রহমান জানান,
আমরা জানি আগামী ২৫ তারিখ রোজ শনিবার বাজার কমিটি সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে কাঞ্চন বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন না ঘটে তার জন্য কাঞ্চন পৌর সভার পক্ষ থেকে আই নানক ব্যবস্থা গ্রহণ করব।পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করব। যারা নির্বাচিত হয়ে আসবেন বাজার পরিচালনার ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতা লাগলে আমরা করব।
‎২০ বছরের অপেক্ষার পর ভোটাধিকার ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত কাঞ্চন বাজারের ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, নির্বাচিত নেতৃত্ব বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ

আপডেট সময় : 09:06:29 pm, Friday, 24 July 2026