Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল?

  • Reporter Name
  • আপডেট সময় : 07:12:54 pm, Thursday, 23 July 2026
  • 77 বার পড়া হয়েছে

আইটি ডেস্ক,

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বুধবার (২২ জুলাই) হঠাৎ প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে প্ল্যাটফর্মটির ডাইরেক্ট মেসেজ (ডিএম) সেবা ব্যবহারকারীরা। এতে কয়েক ঘণ্টা ধরে মেসেজ পাঠানো ও গ্রহণে বিঘ্ন ঘটে।

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এর তথ্য অনুযায়ী, সকাল থেকেই ইনস্টাগ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যবহারকারীদের অভিযোগ দ্রুত বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যে অভিযোগের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যায় এবং একপর্যায়ে প্রায় ৪ হাজারে পৌঁছায়।

নিউজ.আজটমসগাইড-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিভ্রাটের কারণে অনেক ব্যবহারকারী ডিএম পাঠাতে বা গ্রহণ করতে পারেননি। প্রায় দুই ঘণ্টা এই সমস্যা চলার পর ধীরে ধীরে সেবাটি স্বাভাবিক হতে শুরু করে এবং অভিযোগের সংখ্যাও কমে আসে।

শুধু ইনস্টাগ্রামই নয়, একই সময়ে মেটা-র মালিকানাধীন ফেসবুকমেসেঞ্জারেও সীমিত পরিসরে প্রযুক্তিগত সমস্যা দেখা যায়। যদিও এসব প্ল্যাটফর্মে অভিযোগের সংখ্যা ইনস্টাগ্রামের তুলনায় অনেক কম ছিল।

একাধিক সেবায় একযোগে বিভ্রাট দেখা দেওয়ায় অনেক ব্যবহারকারী ধারণা করেন, মেটার কেন্দ্রীয় মেসেজিং অবকাঠামোতেই সাময়িক কোনো ত্রুটি তৈরি হয়েছিল। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি।

ঘটনার সময় মেটার অফিসিয়াল স্ট্যাটাস পেজেও এ সংক্রান্ত কোনো ঘোষণা বা ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে অধিকাংশ ব্যবহারকারী আবার ডিএমসহ অন্যান্য মেসেজিং সুবিধা ব্যবহার করতে সক্ষম হন।

এই ঘটনা আবারও দেখিয়ে দিল, বিশ্বের অন্যতম বড় সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক কারিগরি ত্রুটিও মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল?

আপডেট সময় : 07:12:54 pm, Thursday, 23 July 2026