Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল দেলপাড়া-চিতাশাল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে নারায়ণগঞ্জ সদর ইউএনও ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে মাঠে ডিসি জাহিদুল ইসলাম রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত পূবালী ব্যাংকের উদ্যোগে চরভদ্রাসনে ‘এক দেশ এক QR লেনদেন’ শীর্ষক BANGLA QR সভা অনুষ্ঠিত সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:07:58 pm, Thursday, 23 July 2026
  • 2 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

টানা তিনটি বিশ্বকাপ মিস করার হতাশা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে চায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। সেই লক্ষ্যেই জাতীয় দলের দায়িত্বে ইতিহাসের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলাকে আনতে জোর চেষ্টা চালাচ্ছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

ইতালির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি বার্সেলোনায় গিয়ে গার্দিওলার সঙ্গে সরাসরি বৈঠক করেছেন। প্রয়োজনে প্রচলিত বেতন কাঠামোর বাইরে গিয়েও তাকে দায়িত্ব দিতে প্রস্তুত তারা।

এফআইজিসির সভাপতি জিওভান্নি মালাগোও নিশ্চিত করেছেন, ৫৫ বছর বয়সী স্প্যানিশ কোচের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে আর্থিক ব্যতিক্রম করা হতে পারে, আর গার্দিওলার ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে।

গত মৌসুম শেষে এক দশকের অধ্যায়ের ইতি টেনে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়েন গার্দিওলা। এর আগে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও সিটির হয়ে অসংখ্য শিরোপা জিতে নিজেকে সর্বকালের অন্যতম সেরা কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

জেন্নারো গাত্তুসো দায়িত্ব ছাড়ার পর ইতালির নতুন কোচ হিসেবে গার্দিওলাই এখন সবচেয়ে আলোচিত নাম। তবে সাবেক কোচ রবার্তো মানচিনি ও কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর নামও আলোচনায় রয়েছে।

তবে গার্দিওলাকে আনার পথ সহজ নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আপাতত কোচিংয়ে ফেরার কোনো তাড়া নেই। দীর্ঘ সময় ফুটবলে কাটানোর পর এখন তিনি ব্যক্তিগত জীবন উপভোগ করতে চান।

এদিকে ইতালির ভেতরেও বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ইতালিয়ান অলিম্পিক কমিটির সভাপতি লুচিয়ানো বুয়োনফিলিও মনে করেন, জাতীয় দলের দায়িত্ব একজন ইতালিয়ান কোচের হাতেই থাকা উচিত। তার মতে, দেশের ফুটবল ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে স্থানীয় কোচই সবচেয়ে উপযুক্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল

আপডেট সময় : 07:07:58 pm, Thursday, 23 July 2026