Dhaka , Monday, 31 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ ঢাকায় স্ত্রী-সন্তানসহ রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা সাতসকালে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ কারিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়! ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল ৩০ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক ১২ দিনব্যাপী আয়োজনের সমাপনী, হিফজ সম্পন্নকারীদের দস্তারে ফযিলত প্রদান সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে: অর্থমন্ত্রী কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি

সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:38:25 pm, Monday, 31 August 2026
  • 2 বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত,

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মাওলানা ভাসানী কর্তৃক প্রতিষ্ঠিত ও মাভাবিপ্রবি ক্যাম্পাস সংলগ্ন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬, সিজন-১-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১০টায় সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিসুর রহমান। চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জেলা কমিটির সাবেক সদস্য-সচিব মো. মাহমুদুল হক সানু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”

তিনি আরও বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়; এটি দলগত ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে প্রতিযোগিতায় খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে অংশগ্রহণের আহ্বান জানাই।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিসুর রহমান বলেন, “শিক্ষার সঙ্গে খেলাধুলার সমন্বয় ঘটাতে পারলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে। মাঠে প্রতিযোগিতা থাকবে, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিয়ম-শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখা।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে ভালো খেলোয়াড় তৈরির পথ সুগম করবে।”

এর আগে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথি মাঠে গিয়ে খেলোয়াড়দের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন।

অগ্নিবীর-১৯-এর আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল চ্যাম্পিয়নশিপে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দলে অংশগ্রহণ করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার

সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

আপডেট সময় : 12:38:25 pm, Monday, 31 August 2026