Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

সদরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে কলেজ ছাত্র নিহত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:42:12 pm, Tuesday, 2 January 2024
  • 238 বার পড়া হয়েছে

সদরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে কলেজ ছাত্র নিহত।।

শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
ফরিদপুরের সদরপুরে ঢাকাগামী ট্রাক -ঢাকা মেট্রো ড ১১-১০০২-এর  সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক যাত্রী মো: সাগর শেখ -২০- নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার -১ জানুয়ারি- আনুমানিক সন্ধ্যা ৭টায় সদরপুর টু কালিখোলা -আটরশি- সড়কে ফারুক হুজুরের বাড়ির ব্রীজের সন্নিকটে ঐ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাগর নিহত হয়। 
ছেলে সাগরকে হারিয়ে বাবা জামাল শেখ এখন নির্বাক। তার দুচোখ বেয়ে এখন শুধু অশ্রু ঝরছে। কিছুক্ষণ পরপর বলেন আমার সাগর কোথায়। মা সালম বেগম ছেলের শোকে বার বার জ্ঞান হারাচ্ছেন।  একমাত্র ছোটভাই সজল বড়ভাই সাগরকে হারিয়ে পাগলপ্রায়। তার -সাগর-মৃত্যুর সংবাদে এলাকায় পৌঁছার সাথে সাথে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
দুর্ঘটনার খবর পেয়ে সদরপুর থানার এসআই খসরু আলমের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই খসরু আলম জানান, সাগরের লাশ এবং ইজিবাইক থানায় নিয়ে আসা হয়েছে। আটক ট্রাক থানায় আনার ব্যবস্থা নেয়া হচ্ছে। ইজিবাইক চালক ও ট্রাকচালককে খুঁজে পাওয়া যায়নি বলে তিনি জানান।   
নিহত সাগর শেখের বাড়ি সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া ঠাকুরচর গ্রামে। সে সদরপুর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । কাজী নুরনবী নামের তার এক সহপাঠী জানায় সাগর ও সে এ বছর সদরপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং অনার্স শ্রেণীতে ভর্তি হবার জন্য প্রস্ততি নিচ্ছিল। 
ঘটনাস্থলে যাওয়া জনৈক দর্শনার্থী জানিয়েছে, দূর্ঘটনায় ইজিবাইকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের তেলের ট্যাঙ্ক ফেটে রাস্তায় তেল ছড়িয়ে পড়ে। 
সাগর সন্ধ্যার আগে আটরশিতে কলেজের বড় ভাইদের সাথে দেখা করতে যায়। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে নিহত সাগরের পড়শী সাইফুল ইসলাম নামে তার অপর এক সহপাঠী ।    

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

সদরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে কলেজ ছাত্র নিহত।।

আপডেট সময় : 12:42:12 pm, Tuesday, 2 January 2024