
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে ৩ দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দ্দার আশরাফুল আলম,সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: হুমায়ুন কবির।
আলোচনা সভার শেষে মেলা চত্বরে প্রতিটা স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

























