Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

শ্রীপুরে সেই কারখানা থেকে আরেকজনের লাশ উদ্ধার নিহত ৩।।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:11:08 am, Monday, 23 December 2024
  • 189 বার পড়া হয়েছে

শ্রীপুরে সেই কারখানা থেকে আরেকজনের লাশ উদ্ধার নিহত ৩।।

এম এইচ হৃদয় খান গাজীপুর।।

গাজীপুরে শ্রীপুর পৌর ৪ নং ওয়ার্ড ভাংনাহাটি এলাকায় মেঘনা গ্রুপের এম অ্যান্ড ইউ ট্রিমস -বাটন- কারখানার আগুনের ধ্বংসস্তূপ থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই বাটন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা ব দাঁড়িয়েছে ৩ জন।

২৩ ডিসেম্বর -সোমবার- সকাল সাড়ে ৯টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- জয়নাল আবেদীন মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।

মেঘনা গ্রুপের এম অ্যান্ড ইউ ট্রিমস নামের বাটন তৈরির কারখানার উৎপাদন ব্যবস্থাপক -প্রোডাকশন ম্যানেজার- আবদুর রহমান দৈনিক আজকের বাংলা প্রতিবেদক এম এইচ হৃদয় খান কে বলেন- নিহত প্রত্যেকেই রং মিস্ত্রি। তারা কারখানার ভেতরে রংয়ের কাজ করছিলেন। রবিবার মধ্যাহ্নবিরতির সময় সবাই চলে গেলেও তারা কাজ করছিলেন। এ সময় হঠাৎ দক্ষিণ পাশের ওয়েস্টেজ কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তে তা পশ্চিম পাশের ওয়েস্টেজ গুদামে ছড়িয়ে পড়ে। তবে কারখানার ভেতর রং মিস্ত্রিরা কাজ করার সময় কেমিক্যাল ভর্তি কয়েকটি ড্রাম বিস্ফোরণ হলে এতে তারা মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক -ডিডি- মামুন বলেন- অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া লাশগুলো বিকৃত হয়ে যাওয়ায় এখনও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হওয়ায় আশপাশের পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পাশেই উৎপাদন শেডে ১২০টির মতো কেমিক্যালের ড্রাম ছিল। আমাদের ফায়ার ফাইটার ও স্থানীয়দের সহায়তায় ওই ড্রামগুলো বাইরে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে পেরেছি। তা না হলে আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করতো। প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি ওয়েস্টেজ কেমিক্যালের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান- নিহতদের স্বজন বা পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেয়নি এবং তদন্ত কমিটি হয়নি।

প্রসঙ্গত- রবিবার দুপুরের দিকে ওই কারখানায় আগুন লাগে। মাওনা ফায়ার সার্ভিসের ৩টি, রাজেন্দ্রপুরের মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ও গাজীপুরের ভোগড়া ফায়ার সার্ভিসের ৩টিসহ মোট ৭টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা করে বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

শ্রীপুরে সেই কারখানা থেকে আরেকজনের লাশ উদ্ধার নিহত ৩।।

আপডেট সময় : 08:11:08 am, Monday, 23 December 2024