Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা যুবদল আহবায়কসহ আহত ৩

  • Reporter Name
  • আপডেট সময় : 06:55:13 pm, Thursday, 6 August 2026
  • 41 বার পড়া হয়েছে

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের খামারপাড়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদসহ তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। দাওয়াত না পাওয়ার অভিযোগ তুলে উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ্ আলম তুফানের নেতৃত্বে হামলার কারণে পণ্ড হয়ে গেছে শ্রীপুর থানা পুলিশের আয়োজিত সচেতনামূলক সভা।

মঙ্গলবার ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খামারপাড়া বাজার কমিটির আয়োজিত আইন-শৃঙ্খলার বিষয়ক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, তরিকুল ইসলাম ও জুয়েল বিশ্বাস গুরুতর আহত হয়েছেন। আহত জিয়াউল হক ফরিদের বাম হাতের কব্জির হাড় ভেঙ্গে ও তরিকুল ইসলামের মাথায় ধাঁড়ালো অস্ত্রের কোপে ডিপ হয়ে কেটে মারাত্বক জখম হয়ে এবং জুয়েল বিশ্বাসের পিঠের বাম সাইডে অস্ত্রের আঘাতে কেঁটে যাওয়ায় তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকরা জানান, খামারপাড়া বাজারের হিন্দু ধর্মের ব্যবসায়ী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে শ্রীপুর থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রথমে বিকেল ৪টায় সময় নির্ধারণ করা হলেও ওসি সাহেবের ব্যস্ততার কারণে সভাটি সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়।

সভা শুরুর কিছুক্ষণ আগে শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান সেখানে উপস্থিত হয়ে সভার বিষয়ে জানতে চান। তাকে জানানোর পর তিনি উপস্থিত সবাইকে সভা ছেড়ে চলে যেতে বলেন এবং সভা বন্ধ করার জন্য জোর করতে থাকেন। এক পর্যায়ে তার সাথে থাকা কয়েকজন অতর্কিতভাবে সভায় উপস্থিতদের উপর হামলা চালায় । এ সময় উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, তরিকুল ইসলাম ও জুয়েল বিশ্বাস গুরুতর আহত হন।

স্থানীয়দের দাবি, গত ০৩ আগস্ট সোমবার শ্রীপুর থানা ঘোষিত শ্রীকোল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটি প্রকাশ করাকে কেন্দ্র করে জোয়ার্দার শাহ আলম তুফানের অসন্তোষ ছিল। তিনি ওই কমিটিকে মেনে নেননি এবং এর কার্যক্রম নিয়েও আপত্তি প্রকাশ করেছিলেন বলে স্থানীয়রা জানান। তাদের ধারণা, এ বিরোধের জের ধরেই হামলার ঘটনাটি ঘটতে পারে।

উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ বলেন, “ওসি সাহেবই সভাটি আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সদস্য সচিব তুফান এসে সভা ভণ্ডুল করে দেন এবং মারধরের ঘটনা ঘটান।এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছি ।আমি তদন্ত সাপেক্ষে এই ঘটনার বিচার চাই”।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফানের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগে করা হলে বিষয়টা নিজেদের মধ্যে বলার পর কল কেটে যাওয়ায় পরবর্তিতে আর সংযোগ পাওয়া যায়নি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া বলেন, “বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক একটি সভা আয়োজনের জন্য বাজার কমিটিকে বলা হয়েছিল। আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান সেখানে এসে এটিকে কমিউনিটি পুলিশিংয়ের সভা উল্লেখ করে বলেন, ‘এখানে কোনো মিটিং হবে না।’ এরপর তিনি উপস্থিত সবাইকে চলে যেতে বলেন এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটান। এতে দুই জন আহত হয়েছেন। আমরা আহতদের খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি ,অভিযোগ যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা যুবদল আহবায়কসহ আহত ৩

আপডেট সময় : 06:55:13 pm, Thursday, 6 August 2026