
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কলেজের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের শারীরিক শিক্ষক এম কে আজমের সঞ্চালনায় সমালোচনা সভার সভাপতিত্ব করেন কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট আলহাজ্ব আব্দুর রশিদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা এক আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মোঃ ফখরুদ্দিন বিশ্বাস,মোঃ আয়ুব হোসেন, মাগুরা জেলা জামায়েত ইসলামীর সাবেক আমির সহকারি অধ্যাপক এম বি বাকের, মোছাঃ শিউলি ইয়াসমিন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মামুন মিয়া,নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি খাঁন রবিউল ইসলাম রবি, কলেজটির প্রাক্তন ছাত্র ও নাকোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল খাঁন ও রিমন মিয়া প্রমূখ।
বক্তারা কলেজটির ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানটি যাতে সুন্দর ও আনন্দমুখর করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজটির প্রিন্সিপাল খাঁন ফজলুর রহমান।

























