
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার বিকেলে উপজেলার ৪ হাজার ৫২০ জন কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে, ১ হাজার ৬০০ জন কৃষককে গম, ১ হাজার ৮০০ জনকে সরিষা, ৩৫০ জনকে শীতকালীন পেঁয়াজ, ৬৫০ জনকে মসুর ও ১২০ জনকে খেসারীর বীজ ও সার বিতরণ করা হবে।

























