Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

শরীয়তপুর-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

  • Reporter Name
  • আপডেট সময় : 07:00:30 pm, Friday, 21 November 2025
  • 176 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে ঢাকা থেকে পদ্মাসেতু পাড়ি দিয়ে তিনি পৌঁছান জাজিরার নাওডোবা গোল চত্বরে। দক্ষিণ প্রান্তে তাকে স্বাগত জানান বিএনপির শতশত নেতাকর্মী।

গণসংযোগ শুরুর আগে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“আমি এখানে দায়িত্ব নিতে এসেছি, সুবিধা নিতে নয়। প্রতিহিংসার রাজনীতি আমি বিশ্বাস করি না। এখানে হিংসা-বিদ্বেষ চলবে না, আমরা সবাই ভাই। কাঁধে কাঁধ মিলিয়ে শরীয়তপুরকে এগিয়ে নিয়ে যাব।”

তিনি আরও বলেন,
“আমার পরিবার ৮৫ বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতি করতে গিয়ে আমার চাচা ও চাচাতো ভাই খুন হয়েছেন, তবুও কখনো প্রতিহিংসার পথে হাঁটিনি। এলাকার উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য।”

জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাতবর বলেন, শরীয়তপুর-১ আসনে জনগণের অধিকার পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধ। আন্দোলনের ধারাবাহিকতায় এবার ভোটের মাধ্যমে গণঅধিকার প্রতিষ্ঠা হবে।

‎জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার বলেন, এই আসনে বিএনপির প্রার্থীর প্রচারণা শুরু হওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

‎কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আ. জাব্বার খান বলেন, যুব সমাজ পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে। এই প্রচারণা তরুণদের নতুন আশার সঞ্চার করবে।

‎জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদার বলেন, জনগণ পরিবর্তন চায়, আর সে পরিবর্তনের প্রতীক সাঈদ আহমেদ আসলাম।

‎উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু বলেন, প্রচারণার প্রথম দিনেই নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে, বিএনপি এখন গণসমর্থনের কেন্দ্রে।

‎জাজিরা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান মিলন খান বলেন, আমরা তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী করছি। জনগণ ভোট দিয়ে এর প্রমাণ দেবে।

‎জাজিরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দবির বেপারী বলেন, তরুণরা এই প্রচারণাকে স্বাগত জানিয়েছে। আমরা এবার মাঠ ছাড়বো না।

নাওডোবা থেকে তিনি গণসংযোগ শুরু করে ধাপে ধাপে যান বি.কে নগর, সেনের চর, জয়নগর ও মুলনা ইউনিয়নে। জুম্মার নামাজের পর বিলাসপুর, বড়কান্দী ও পালেরচর ইউনিয়নে পথসভা ও গণসংযোগে অংশ নেন তিনি। দিনব্যাপী প্রচারণা শেষে সন্ধ্যায় তার ঢাকা ফেরার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শরীয়তপুর-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

আপডেট সময় : 07:00:30 pm, Friday, 21 November 2025