Dhaka , Thursday, 13 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন আন্তর্জাতিক যুব দিবসে ScriptySphere-এর উদ্যোগে Youth Day 2026 অনুষ্ঠিত অস্ত্রোপচার শেষে ভক্তদের সুখবর দিলেন জুনিয়র এনটিআর রদ্রিকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাব লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত IMO ও EGMO পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে জামিনের পর বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা হেড লাইন: উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণে- ফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত রূপগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ও যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার চউকের ফলোআপ বৈঠকে হাসপাতালগুলোর পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের উদ্যোগ নগরীর অগ্রনী ব্যাংক পিএলসি, লালদিঘী পূর্ব শাখার চার কোটি আটত্রিশ লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনায় জড়িত প্রতারক চক্রের মূল ২ হোতা গ্রেফতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত মধুপুরের জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে চুরি পলাশে ভূয়া সিভিল কোর্ট কমিশনার আটক জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বুদ্ধকরণে চসিক কমিটি গঠন নারায়ণগঞ্জে যানজট নিরসনে কঠোর পদক্ষেপ, চাষাড়া-পঞ্চবটি সড়ক সংস্কারের সিদ্ধান্ত চবিতে আরাফাত রহমান কোকো ও প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনের জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী ও মীর হেলাল উদ্দিনের জন্মদিনে চবি ছাত্রদলের দোয়া মাহফিল

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:09:42 pm, Thursday, 13 August 2026
  • 14 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত দক্ষিণ লেবাননে দখল করা ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরাইল। এমনটাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক অনুষ্ঠানে কাটজ জানান, ওই এলাকায় দীর্ঘমেয়াদে সেনা মোতায়েন রাখার প্রস্তুতি নিতে ইসরাইলি সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

কাটজ বলেন, হিজবুল্লাহর অস্ত্র সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা এবং লেবাননে সংগঠনটির হুমকি দূর না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরাইলি সেনাদের অবস্থান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী ইসরাইলি জনগোষ্ঠী ও সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘ সময় সেখানে থাকার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

ইসরাইলের এই অবস্থানের আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ লেবাননে সম্ভাব্য দীর্ঘমেয়াদি ইসরাইলি সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছিল। ওয়াশিংটনের মতে, সেখানে স্থায়ীভাবে ইসরাইলি সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি কাঠামোগত সমঝোতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ওই সমঝোতায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ পর্যবেক্ষণের পাশাপাশি ধাপে ধাপে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে।

তবে ইসরাইলের অবস্থান ও হিজবুল্লাহর দাবির মধ্যে বড় ধরনের বিরোধ তৈরি হয়েছে। ইসরাইল বলছে, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার সম্ভব নয়। অন্যদিকে হিজবুল্লাহ ইসরাইলি সেনারা লেবানন থেকে সরে না যাওয়া পর্যন্ত নিজেদের অস্ত্র নিয়ে আলোচনায় যেতে রাজি নয়।

ফলে ‘সেনা প্রত্যাহার নাকি নিরস্ত্রীকরণ—কোনটি আগে’—এই প্রশ্নে অচলাবস্থা তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দক্ষিণ লেবাননের কয়েকটি ‘পাইলট জোনে’ লেবাননের সেনাবাহিনী কার্যক্রম শুরু করেছে। ধাপে ধাপে এসব এলাকার পরিধি বাড়ানোর পরিকল্পনা থাকলেও ইসরাইল ও হিজবুল্লাহর মতপার্থক্যের কারণে পুরো প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

কাটজের এই অবস্থান গাজা ইস্যুতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের সঙ্গেও সাদৃশ্যপূর্ণ। গাজা থেকে সেনা প্রত্যাহারের ক্ষেত্রেও হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণকে অন্যতম শর্ত হিসেবে তুলে ধরেছেন নেতানিয়াহু।

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর এটিই দেশটির প্রথম নির্বাচন। নির্বাচনের আগে নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থান তুলে ধরার রাজনৈতিক গুরুত্বও রয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের অবস্থান দীর্ঘায়িত হলে দেশটির সার্বভৌমত্ব, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং ইসরাইল-লেবানন সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপত্তি

আপডেট সময় : 08:09:42 pm, Thursday, 13 August 2026