Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ও তার সহযোগী ঢাকা থেকে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:13:44 pm, Thursday, 27 February 2025
  • 135 বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ও তার সহযোগী ঢাকা থেকে গ্রেপ্তার

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি 

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার ঘনিষ্ঠ সহযোগী ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার “ডিবি” অভিযানিক দল।

আজ বৃহস্পতিবার “২৭ ফেব্রুয়ারি” দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক শ্যামল -৪২- হাতীবান্ধা উপজেলার মধ্য-গড্ডিমারী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে ও উপজেলা  আ.লীগের সাংগঠনিক সম্পাদক।

অন্যদিকে তার সহযোগী কামরুল হাসান -৩২- পাটগ্রাম উপজেলার ছিটমহল দহগ্রামের ফজলুল হকের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

জেলা পুলিশ ও প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার “২৬ ফেব্রুয়ারি” রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকা এবং ধানমন্ডির সোবাহানবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামলের বিরুদ্ধে রংপুরে হত্যার চেষ্টার মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি ও তার অন্যতম সহযোগী কামরুল ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে বিগত আওয়ামীলীগ সরকারকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গড়ে তোলা ও দেশকে অস্থিতিশীল করে তোলার নানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছিলেন। তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ  বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপে, ইউটিউব চ্যানেলে এবং জুম প্লাটফর্মে দেশ ছেড়ে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তায় উদ্বুদ্ধ হন। ফলে তারা বর্তমান সরকারকে উৎখাত করে ও শেখ হাসিনাকে দেশে এনে পুনরায় ক্ষমতার মসনদে বসানোর পরিকল্পনা করছিলেন। আর এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের আঃলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে রাষ্ট্র ও জন নিরাপত্তা তথা শৃঙ্খলা বিনষ্টের লক্ষ্যে বিভিন্ন ক্ষতিকর কাজের পরিকল্পনা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে জনমনে ঘৃণাবোধ সৃষ্টি করে জনসাধারণের মধ্যে উত্তেজনা সৃষ্টির অভিপ্রায় নিয়ে বিভিন্ন ধ্বংসাত্মক কাজ করার জন্য সংশ্লিষ্ট এলাকায় তাদের কর্মী বাহিনীকে সংগঠিত করছিলেন যা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।

লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, ডিবি’র মাধ্যমে ঢাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করে লালমনিহাটে আনা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ও তার সহযোগী ঢাকা থেকে গ্রেপ্তার

আপডেট সময় : 06:13:44 pm, Thursday, 27 February 2025