Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

লালপুরে ফেসবুক পোস্টে আ’লীগের মিথ্যাচারের প্রতিবাদ থানা বিএনপির।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:35:38 am, Saturday, 28 December 2024
  • 220 বার পড়া হয়েছে

লালপুরে ফেসবুক পোস্টে আ'লীগের মিথ্যাচারের প্রতিবাদ থানা বিএনপির।।

আবু তালেব
লালপুর-নাটোর-প্রতিনিধি।।
   
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা ষড়যন্ত্র মূলক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশীদ -পাপ্পু- ও থানা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।
শনিবার -২৮ ডিসেম্বর- প্রেস বিজ্ঞপ্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান তারা।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়- হারুনুর রশীদ পাপ্পু বলেন তার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে গত ২৬ ডিসেম্বর অপ-প্রচারমুলক একটি পোস্ট করা হয়। ফেসবুক পেজে যে ঘটনা গুলো উল্লেখ্য করা হয়েছে সেখানে তার সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা- বানোয়াট- ভিত্তিহীন- ষড়যন্ত্রমূলক ও মানহানিকর। তিনি বলেন- আমার জীবদ্দশায় অর্জিত রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে যে ফেসবুক পোষ্ট দেয়া হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি ও আমার দলের নেতাকর্মীরা ঐ ধরণের কোন ঘটনার সাথে সম্পৃক্ত থাকা তো দূরের কথা আমরা সেগুলোর সমর্থনও করি না।
মিথ্যা, বানোয়াট, আর মনগড়া তথ্য জাতির সামনে গুজব হিসেবে উপস্থাপন করে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে তারা বাংলাদেশ গুজবলীগে পরিনত হয়েছে। আমার বিরুদ্ধে এহেন পোস্টের মাধ্যমে তা আবারো প্রমাণ করলো। উক্ত পোস্টে উল্লেখিত ২০ টি পয়েন্টে কোথাও আমার কোন সম্পৃক্ততা নেই। কেউ যদি তা প্রমাণ করতে পারে আমার সম্পৃক্ততা আছে তাহলে আর আমি রাজনীতি করবো না। দীর্ঘ ১৭ বৎসর আওয়ামী সন্ত্রাসীরা সাধারণ মানুষের উপরে যে অমানুষিক নির্যাতন-নিপীড়ন ও চাঁদাবাজি করেছে ৫ আগস্ট এর পট পরিবর্তনের কারণে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আমি আমার সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতার কারণে লালপুর উপজেলা প্রশাসনের সাথে থেকে মানুষকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে নিবৃত্ত করার আপ্রাণ চেষ্টা করেছি এবং সফল হয়েছি।
আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডা লালপুরের জনগণ মেনে নেবে না। আমার বিরুদ্ধে আনিত সকল মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে মানহানীর দায়ে বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে মামলা রুজু করাও সময়ের দাবি বলে মনে করি। আশা করি আমার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে কুৎসা রটনার ঘটনায় আমার দীর্ঘ দিনের অর্জিত সুনাম নষ্ট হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 
লালপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালামসহ যুবদলের নেতাকর্মীরা প্রতিবাদে বলেন, যেখানে আমাদের নেতা হারুনার রশিদ পাপ্পুর নেতৃত্বে মন্দির, গীর্জা, সংখ্যালঘুদের বাড়িঘর,ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিলাম, সেখানে আমাদের নেতার বিরুদ্ধে এমন মিথ্যাচার মেনে নেওয়া যায়না।
লালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: হায়দার আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাষ্টারসহ নেতাকর্মীরা প্রতিবাদে বলেন,  আওয়ামীলীগের জন্ম হয়েছে মিথ্যাচারের মধ্যে দিয়ে, তারাতো মিথ্যাচার করবেই। 
থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হানসহ নেতাকর্মীরা প্রতিবাদে জানান, আওয়ামীলীগের এধরণের মিথ্যাচার ও গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পুকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এবং বিভিন্ন ঘটনার নির্দেশকারী বলে একটি পোস্ট করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

লালপুরে ফেসবুক পোস্টে আ’লীগের মিথ্যাচারের প্রতিবাদ থানা বিএনপির।।

আপডেট সময় : 06:35:38 am, Saturday, 28 December 2024