Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের প্রতিবাদ মিছিল তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ গাইবান্ধায় খেলা করতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ হারাল দুই শিশু রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন শাহীন হত্যার বিচারের দাবিতে ফতুল্লা আদালত চত্বরে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু, পরিচয় মেলেনি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন পাইকগাছায় অসময়ের তরমুজ চাষে কৃষকের সাফল্য লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির গুরুত্বারোপ চট্টগ্রামে ১ দিনে ১ লাখ গাছ রোপণে ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন ডিসি জাহিদ রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে বিনাশ্রম কারাদণ্ড পাঁচ লাখ লোকের জন্য ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করছেন: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কমিশনার পাঁচবিবিতে এক দিনের ব্যবধানে ফের কোটি টাকার কালো বেলে পাথর উদ্ধার আটক ১ সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদের দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন। নেত্রকোনার কেন্দুয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈর এক ব্যবসায়ের কাছ থেকে ৫ লক্ষ টাকা সংবদ্ধ ছিনতাই করে এক চক্র

লক্ষ্মীপুরে বন্যায় ৯০ শতাংশ এলাকাই পানির নীচে- প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল- সাপের কামড়ে আহত ৬৫।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:26:56 am, Wednesday, 28 August 2024
  • 184 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে বন্যায় ৯০ শতাংশ এলাকাই পানির নীচে- প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল- সাপের কামড়ে আহত ৬৫।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর  প্রতিনিধি।।
  
গত কয়েকদিনে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।বন্যা কবলিত এসব এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে। জেলা ত্রাণ ও পুর্নবাসন কেন্দ্র হতে ১৫৫ মেট্রিক টান চাল ও ১০লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে- যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ফেণী ও নোয়াখালী জেলার বন্যার পানি রহমতখালী খাল হয়ে লক্ষ্মীপুরের লোকালয়ে ঢুকে ক্রমশ পানি বাড়ছে। জেলার ৯০ শতাংশ এলাকা এখন পানির নিচে। জলাবদ্ধতায় পানিবন্দি লাখ লাখ মানুষ । ভয়াবহ বন্যার আশঙ্কায় হাস- মুরগী ও গবাদীপশুসহ মানুষ আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটেছে । সেনাবাহিনী- ফায়ার সার্ভিস- যুব রেড ক্রিসেন্টের সদস্যরা পানিবন্দি বাসিন্দাদের উদ্ধার অভিযান শুরু করেছে। জেলায় ৫০ হাজার মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় আছে।
স্থানীয়রা জানায়- ফেনী ও নোয়াখালী জেলা থেকে বন্যার পানি লক্ষ্মীপুরে প্রবাহিত হচ্ছে।  রহমতখালী- ওয়াপদা ও ভূলুয়া খাল দিয়ে হু হু করে পানি লক্ষ্মীপুরের লোকালয়ে ঢুকে পড়েছে। রহমতখালী খাল- রামগতি- কমলনগরের ভুলুয়া নদী, রামগঞ্জের ওয়াপদা- বিরেন্দ্র খাল- রায়পুরের ডাকাতিয়া নদীসহ বিভিন্ন স্থানে নদী-খাল দখল করে বাধদিয়ে মাছ চাষ- সেতু, কালভার্ট- রাস্তা- দোকানপাটসহ স্থাপনা নির্মাণ করায় বন্যার পানি মেঘনা নদীতে নামতে বেগ পেতে হচ্ছে, ফলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।
গত কয়েক দিনে জেলার বিভিন্ন এলাকায় সাপে কামড়ে ৭১ জন আক্রান্ত হয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন- আমাদের সদর হাসপাতালে গত কয়েকদিনে ৬৩ জন সাপে কামাড়ানো রোগী এসেছেন। এরমধ্যে গত দুই দিনে ১০ জন চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে কয়েকজন রোগীকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া জানান- উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী ও জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সদর উপজেলায় ৩০ মেট্রিক টন, রায়পুরে ২৫ মেট্রিক টন- রামগঞ্জে ৫০ মেট্রিকটন- রামগতিতে ২০ মেট্রিকটন ও কমলনগরে ৩০ মেট্রিকটনসহ ১৫৫ মেট্রিকটন চাল ও ১০ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন- ডাকাতিয়া ও রহমতখালী নদীসহ বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। গত দুই দিনে দুই শতাধিক বাঁধ কেটে দেওয়া হয়েছে। ফলে পানি নামতে শুরু করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বন্যায় ৯০ শতাংশ এলাকাই পানির নীচে- প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল- সাপের কামড়ে আহত ৬৫।।

আপডেট সময় : 09:26:56 am, Wednesday, 28 August 2024