Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে

লক্ষ্মীপুরের টেন্ডার ছাড়াই কাজ, প্রকৌশলী যখন নিজেই ঠিকাদার 

  • Reporter Name
  • আপডেট সময় : 12:56:24 pm, Monday, 27 October 2025
  • 191 বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
কোন প্রকার টেন্ডার ছাড়াই লক্ষ্মীপুর জেলা পরিষদ ভবনের প্রধান গেট ও নিরাপত্তা দেওয়াল নির্মাণ করেছেন ঠিকাদারের দায়িত্ব নিয়ে প্রকৌশলী নিজেই।  ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। সম্প্রতি গেটটি উদ্বোধন করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, কোনো টেন্ডার ছাড়াই জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজিমুল হক সরকার নিজেই ঠিকাদার হয়ে কাজটি বাস্তবায়ন করেছেন।
পরে অন্য জনের একটি ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে বিল উত্তোলন করেন তিনি। এছাড়া পরিষদের পুকুরের দক্ষিণ পাশে আরসিসি ঢালাইয়ের কাজও করেন তিনি। তবে কত টাকার কাজ হয়েছে বা কোন প্রতিষ্ঠান কাজ করেছে এসব তথ্য জানাতে রাজি নন তিনি।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে সংবাদ সংক্রান্ত তথ্য সংগ্রহে জেলা পরিষদ কার্যালয়ে গেলে সাইফুল ইসলাম নামের এক সাংবাদিককে গেটেই আটকে দেওয়া হয়। সহকারী প্রকৌশলীর নির্দেশে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়।
সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, বাধা পেয়ে আমি মোবাইলফোনে প্রকৌশলী নাজিমুল হককে ফোন দেই। তিনি বলেন, সেনাবাহিনী যদি প্রবেশে অনুমতি না দেয়, তাহলে ঢুকতে পারবেন না। কিন্তু গেটে থাকা সেনা সদস্যরা আমাকে জানান, তাদের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। ভিতর থেকেই সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ আগস্ট নাজিমুল হক উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। তখন জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান। তার আশীর্বাদে অল্প সময়েই নাজিমুল হক ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলীর দায়িত্ব পান। এরপর থেকে উপ-সহকারী ও সহকারী প্রকৌশলীর উভয় দায়িত্ব তিনি নিজেই পালন করেন। এমনকি উপ-সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর স্বাক্ষর তিনি একাই দিতে থাকেন। এভাবে কেটে যায় পাঁচ বছর। তবে জেলা পরিষদের তথ্য বাতায়নে দেখা যায়, তিনি ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে সহকারী প্রকৌশলীর দায়িত্বে আছেন এ নিয়েও রয়েছে ধোঁয়াশা।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ঠিকাদার জানান, সহকারী প্রকৌশলী নাজিমুল হকসহ আরও কয়েকজন কর্মকর্তা অন্য ঠিকাদারদের লাইসেন্স ব্যবহার করে প্রকল্পের টাকা হাতিয়ে নিচ্ছেন। তাদের মধ্যে নাজিমুল হকের প্রভাব সবচেয়ে বেশি। সকল কর্মকর্তা-কর্মচারী তার কাছে জিম্মি। তিনিই প্রকৌশলী, তিনিই ঠিকাদার এই অবস্থায় সাধারণ ঠিকাদাররা অসহায় হয়ে পড়েছেন। বর্তমানে জেলা পরিষদে প্রায় দুই শতাধিক ঠিকাদারের লাইসেন্স রয়েছে। বছরের পর বছর লাইসেন্স নবায়ন করলেও অনিয়মের কারণে তারা কাজ পান না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী

লক্ষ্মীপুরের টেন্ডার ছাড়াই কাজ, প্রকৌশলী যখন নিজেই ঠিকাদার 

আপডেট সময় : 12:56:24 pm, Monday, 27 October 2025