Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:46:08 pm, Wednesday, 27 May 2026
  • 72 বার পড়া হয়েছে

ইসরাত জাহান প্রিয়ানা,নিউট্রিশন এন্ড ডায়েট কনসালটেন্ট

কুরবানির ঈদ মানেই পরিবারের সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে পছন্দের খাবারের আয়োজনে ব্যস্ত থাকা। তবে এই সময় অতিরিক্ত রেড মিট গ্রহণ অনেকের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে।বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আছে, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফ্যাটি লিভার, হৃদরোগ বা উচ্চ ইউরিক অ্যাসিড রয়েছে তাদের জন্য অতিরিক্ত রেড মিট গ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে।তবে রেড মিট পরিমিত পরিমাণে গ্রহণে দেশের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করা যায় সুন্দরভাবে।

এক্ষেত্রে রেড মিট পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই; বরং সঠিক পরিমাণ, সঠিক রান্নার পদ্ধতি এবং উপযুক্ত খাবারের সঙ্গে গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মার্ট চয়েজ।

রেড মিটে উচ্চমানের প্রোটিন, আয়রন, জিংক ও ভিটামিন বি-১২ থাকলেও এতে স্যাচুরেটেড ফ্যাট ও পিউরিনও থাকে, যা অতিরিক্ত গ্রহণ করলে কোলেস্টেরল বৃদ্ধি, হজমের সমস্যা,কোষ্ঠকাঠিন্য, ইউরিক অ্যাসিড বৃদ্ধি ও ওজন বাড়ার ঝুঁকি/ওবেসিটির মত সমস্যা তৈরি হতে পারে। তাই একবারে অতিরিক্ত না খেয়ে পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি অর্থাৎ পোরশন কনট্রোল করা।আধুনিক রিসার্চ অনুযায়ী,রেড মিটের কোলেস্টেরল আমাদের দেহে তেমন ক্ষতিকর প্রভাব ফেলে না।কিন্তু আপনি কোন খাবারের সাথে,কি পরিমানে গ্রহণ করছেন বা আপনার জীবনযাত্রার ধরণ ছাড়াও রিফাইনড কার্বোহাইড্রেট গ্রহণের উপর স্বাস্থ্যঝুঁকি নির্ভর করে।

সাধারণভাবে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রান্না করা মাংস ৬০–৯০ গ্রাম বা হাতের তালু পরিমাণ যথেষ্ট হতে পারে দৈনিক।রেড মিট খাওয়ার সময় প্লেটের অর্ধেক অংশজুড়ে রাখা যেতে পারে সালাদ ও আঁশযুক্ত সবজি। শসা, গাজর, টমেটো, লেটুস, পেঁপে, লাউ, ঝিঙা বা শাকজাতীয় খাবার হজমে সহায়তা করে এবং অতিরিক্ত ফ্যাটের প্রভাব কিছুটা কমাতে সাহায্য করে। এতে সহজে তৃপ্তি আসে।এছাড়া লেবু ও ভিটামিন সি–সমৃদ্ধ খাবার আয়রন শোষণেও বিশেষ সহায়ক ভূমিকা রাখে।

মাংসের সঙ্গে পর্যাপ্ত পানি পান করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অতিরিক্ত প্রোটিন শরীরে পানির চাহিদা বাড়িয়ে দেয়। পাশাপাশি সফট ড্রিংক বা অতিরিক্ত মিষ্টি পানীয়ের পরিবর্তে পানি, লেবুর শরবত, মাঠা,টক দই ভালো বিকল্প হতে পারে।

রেড মিট রান্নার ক্ষেত্রেও কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। অতিরিক্ত তেল বা ডুবো তেলে রান্না, চর্বি ও ঝাল-মসলাযুক্ত রান্নার বদলে কম তেলে রান্না করা, গ্রিল, সেদ্ধ বা পাতলা ঝোল জাতীয় রান্না তুলনামূলক ভালো। মাংস রান্নার আগে দৃশ্যমান চর্বি ফেলে দিলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণও কমানো সম্ভব হয়।

অনেকে আবার ঈদের দিনে সকালে না খেয়ে শুধু মাংসজাতীয় খাবার খেতে শুরু করেন, যা গ্যাস, অ্যাসিডিটি ও ব্লোটিংয়ের ঝুঁকি বাড়ায়। তাই দিনের শুরুতে ব্রেকফাস্টে হালকা ও আঁশযুক্ত খাবার যেমন ওটস, ফল, দই বা চিড়া রাখা যেতে পারে।অর্থাৎ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারসাম্য।

মনে রাখবেন- পরিমাণ নিয়ন্ত্রণ, সবজি /সালাদ ও পানি গ্রহণ বাড়ানো এবং স্বাস্থ্যকর রান্নার মাধ্যমে রেড মিটও হতে পারে একটি সুষম খাদ্যাভ্যাসের অংশ।

ইসরাত জাহান প্রিয়ানা

ড্রীম ফার্টিলিটি কেয়ার এবং
হেমায়েতপুর সেন্ট্রাল হসপিটাল

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

আপডেট সময় : 07:46:08 pm, Wednesday, 27 May 2026