Dhaka , Monday, 26 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের প্রতিবাদ মিছিল তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ গাইবান্ধায় খেলা করতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ হারাল দুই শিশু রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন শাহীন হত্যার বিচারের দাবিতে ফতুল্লা আদালত চত্বরে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু, পরিচয় মেলেনি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন পাইকগাছায় অসময়ের তরমুজ চাষে কৃষকের সাফল্য লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির গুরুত্বারোপ চট্টগ্রামে ১ দিনে ১ লাখ গাছ রোপণে ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন ডিসি জাহিদ রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে বিনাশ্রম কারাদণ্ড পাঁচ লাখ লোকের জন্য ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করছেন: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কমিশনার পাঁচবিবিতে এক দিনের ব্যবধানে ফের কোটি টাকার কালো বেলে পাথর উদ্ধার আটক ১ সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদের দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান দীঘিনালা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা উদযাপন। নেত্রকোনার কেন্দুয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় কালিয়াকৈর এক ব্যবসায়ের কাছ থেকে ৫ লক্ষ টাকা সংবদ্ধ ছিনতাই করে এক চক্র

রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:03:46 pm, Tuesday, 22 April 2025
  • 322 বার পড়া হয়েছে

রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি
  
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী হিরনাল এলাকার যুবদল নেতা শান্ত সরকারের-২৪- হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ করেছে।  গতকাল ২২এপ্রিল মঙ্গলবার এশিয়ান বাইপাস সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের মাঝিপাড়া এলাকায় তারা এ মানববন্ধন করে। মানববন্ধনে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শান্ত সরকারের আতœীয়স্বজন এবং এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন পূর্বক মাঝিপাড়া মাটির মসজিদের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দাউদপুর ইউপি সাবেক সদস্য বেলায়েত হোসেন আকন্দ। 
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব আলম ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মকিব হোসেন, শান্ত সরকারের পিতা জসিম উদ্দিন সরকার, মা কোহিনুর বেগম, সমাজ সেবক শাহীন সরকার, যুবদল নেতা আব্দুল হাকিম ফকির ও মামলার বাদী ছালাউদ্দিন সরকার। 
সকাল সাড়ে ৯টায় বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা বাইপাস সড়কের কালনী মাঝিপাড়া এলাকা অবরোধ করে। এসময় সড়কের উভয় দিকে পাঁচ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা হত্যাকারীদের গ্রেফতারের আশ^াসে  বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। 
এ দিকে বেলা ১১টায় শান্ত সরকারের জানাযার নামাজের মাঠে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরীফ আহম্মেদ টুটুল, ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। 
উল্লেখ্য গত ১১এপ্রিল দাউদপুরের জিন্দা এলাকায় মোটরসাইকেলে যাওয়ার পথে হিরনাল আলহাদী শাহ মাজারের পাশে শান্ত সরকার সন্ত্রাসীদের কবলে পড়ে। গত ২১এপ্রিল সোমবার শান্ত সরকারের মৃত্যু হয়। এ ব্যাপারে শান্ত সরকারের চাচা ছালাউদ্দিন সরকার বাদী হয়ে ১৮জনকে নামীয় ও অজ্ঞাত আরো ৭/৮জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
  রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, শান্ত সরকারের হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সন্ত্রাসীরা যতই প্রভাবশালীই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 06:03:46 pm, Tuesday, 22 April 2025