Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল ধর্মপাশার সার অবৈধভাবে পাচারের সময় বারহাট্টা থানায় আটক পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

রূপগঞ্জে মামলা করায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:26:31 pm, Monday, 10 August 2026
  • 34 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গায়ে হাত তোলার ঘটনায় মামলা করায় জান্নাতুল ফেরদৌস নামে এক স্কুল পরিচালকের পরিবার ও বিদ্যালয়ের ওপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাবো এলাকায় এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ভুক্তভোগী পরিবার ও স্কুলের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি করেন।
মানববন্ধননে ভুক্তভোগী রোজ বাড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের পরিচালক জান্নাতুল ফেরদৌস ও শিক্ষার্থীরা জানান, গত ৩ মে জান্নাতুল ফেরদৌসের ওপর প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা তাকে এবং তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
গত ২৩ তারিখ আসামিরা আদালতে বন্ড (মুচলেকা) সই দিয়ে আসার পর, ৪ আগস্ট আকস্মিকভাবে দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে জান্নাতুল ফেরদৌসের বাড়ি এবং তার পরিচালিত ‘রোজ বাড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল’-এ অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালায়, নগদ অর্থ ও মালামাল লুটপাট করে ক্ষতিসাধন করে এবং পুনরায় ভুক্তভোগীর ওপর শারীরিক নির্যাতন চালায়।
এ সময় আরো বলেন,সরাসরি হামলায় জড়িত অভিযুক্ত অমিত, অর্জুন, কনিকা ঊষা, বীথি এবং পূজা।
এছাড়া ভুক্তভোগীর অভিযোগ, তারাবো পৌর বিএনপির সভাপতি ওসমান সাহেব, বিএনপি নেতা শেফায়াতুল্লাহ, নুরুজ্জামান এবং হানিফ নামের ব্যক্তিরা হামলাকারীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ভুক্তভোগীর পেছনে লেগেছেন এবং তাকে বিভিন্ন কুপ্রস্তাব ও মানসিকভাবে হেনস্তা করছেন।
নিরাপত্তাহীনতায় ভোগা ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপির শীর্ষ নেতৃত্ব ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ ও বিচার কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

রূপগঞ্জে মামলা করায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-ভাংচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : 07:26:31 pm, Monday, 10 August 2026