মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গায়ে হাত তোলার ঘটনায় মামলা করায় জান্নাতুল ফেরদৌস নামে এক স্কুল পরিচালকের পরিবার ও বিদ্যালয়ের ওপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাবো এলাকায় এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ভুক্তভোগী পরিবার ও স্কুলের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি করেন।
মানববন্ধননে ভুক্তভোগী রোজ বাড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের পরিচালক জান্নাতুল ফেরদৌস ও শিক্ষার্থীরা জানান, গত ৩ মে জান্নাতুল ফেরদৌসের ওপর প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা তাকে এবং তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
গত ২৩ তারিখ আসামিরা আদালতে বন্ড (মুচলেকা) সই দিয়ে আসার পর, ৪ আগস্ট আকস্মিকভাবে দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে জান্নাতুল ফেরদৌসের বাড়ি এবং তার পরিচালিত 'রোজ বাড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল'-এ অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালায়, নগদ অর্থ ও মালামাল লুটপাট করে ক্ষতিসাধন করে এবং পুনরায় ভুক্তভোগীর ওপর শারীরিক নির্যাতন চালায়।
এ সময় আরো বলেন,সরাসরি হামলায় জড়িত অভিযুক্ত অমিত, অর্জুন, কনিকা ঊষা, বীথি এবং পূজা।
এছাড়া ভুক্তভোগীর অভিযোগ, তারাবো পৌর বিএনপির সভাপতি ওসমান সাহেব, বিএনপি নেতা শেফায়াতুল্লাহ, নুরুজ্জামান এবং হানিফ নামের ব্যক্তিরা হামলাকারীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ভুক্তভোগীর পেছনে লেগেছেন এবং তাকে বিভিন্ন কুপ্রস্তাব ও মানসিকভাবে হেনস্তা করছেন।
নিরাপত্তাহীনতায় ভোগা ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপির শীর্ষ নেতৃত্ব ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ ও বিচার কামনা করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮