Dhaka , Sunday, 31 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ

 রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কে নিত্যদিনের যানজট-ভোগান্তি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:48:14 am, Wednesday, 20 March 2024
  • 225 বার পড়া হয়েছে

 রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কে নিত্যদিনের যানজট-ভোগান্তি।।

মোঃআবু কাওছার মিঠু 
নারায়ণগঞ্জ-সংবাদদাতা।।
ঢাকা- সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া ও এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ভুলতা গাউছিয়া পাইকারী কাপড়ের মার্কেটের সাপ্তাহিক হাট মঙ্গলবার প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।
 মাঝেমধ্যে কাঞ্চন সেতুর উত্তরে উলুখোলা ও পূর্বে নলপাথর-পূবেরগাঁও পর্যন্ত ৮ থেকে ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। ভুলতা উড়াল সেতু নির্মাণের পর এখানকার যানজট কমলেও ফুটপাত দখলকারীদের কারণে যানজট শতভাগ নিরসন করা যাচ্ছে না। 
সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকা বাইপাস সড়কের প্রসস্থ করণের কাজ চলমান থাকায় ও সেতুর টোলপ্লাজায় ধীর গতিতে টোলের টাকা গ্রহণ করায় এ যানজট দীর্ঘ হচ্ছে। এছাড়া ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া ফুটপাত, বরপা অন্তিম গার্মেন্টস মোড়কে কেন্দ্র করে এ সড়কে যানজটের সৃষ্টি হয়। সড়কে উল্টোপথে যান চলাচল এখন নিয়মে পরিণত হয়েছে। তাতে যাত্রী সাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যানজটের ভোগান্তিতে পড়ছে ঘরমুখো মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন এ্যাম্বুলেন্সে থাকা রোগী ও বৃদ্ধাসহ শিশুরা। 
মহাসড়কে কম গতির গাড়ি, রাস্তার উপর গাড়ি রেখে গাউছিয়া মার্কেট এলাকায় মালামাল উঠা নামা করা ও ফুটপাত দখলের কারণে যানজট মুক্ত করা যাচ্ছে না। ভুলতা এলাকার হারভেষ্ট গার্মেন্টসের পাশে নিটল মটরস্ টাটা কম্পানির শোরুমের নতুন গাড়ি ঢাকা- সিলেট মহাসড়কের উপর রাখার কারণে যানজট সৃষ্টি হয়। মহাসড়কে রিক্সা, ভ্যান, অটোরিক্সাসহ নিষিদ্ধ যান চলাচলের কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। 
মহাসড়কের পরিবহনে যত্রতত্র গাড়িতে যাত্রী, মালামাল ওঠানামা ও রূপসী-কাঞ্চন সড়কের মালবাহী ট্রাক এলোমেলোভাবে মহাসড়কে আসা-যাওয়া করায় যানজট দীর্ঘ হচ্ছে। মহাসড়কের আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকায় তিনশ’ ফুট রাস্তা দিয়ে ড্রাম ট্রাক বারবার রাস্তার লেন পরিবর্তন করার কারণেও এ যানজটের কারণ। এখানে যানজট নিরসনে ট্রাফিক বৃদ্ধি করা প্রয়োজন বলে দাবী করেছেন যাত্রীরা। 
নরসিংদীগামী বাসযাত্রী কিশোরগঞ্জের মিঠামইন এলাকার বাসিন্দা সামসুল আলম বলেন, ভুলতার ফুটপাত উচ্ছেদ, গাড়ী থামিয়ে চাঁদাবাজি বন্ধ হলে ও গাড়ী চালকরা নিয়মনীতি মানলে এবং বরপা বাসস্ট্যান্ডের মোড়ের অন্তিম গার্মেন্টস মহাসড়ক ছেড়ে নতুন করে ভবন নির্মাণ করলে যানজট নিরসনে সহায়ক হবে।  
ঢাকামুখী বাসযাত্রী নরসিংদীর মনোহরদী এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সাতগ্রাম থেকে বরপা ১৫/১৬ কিলোমিটার সড়ক আসতে তার দুই ঘণ্টা সময় লেগেছে। মহাসড়কে যনজট না থাকলে মাঝেমধ্যে তিনি এ রাস্তাটুকু ১৫ মিনিটেই আসতে পারেন।
গোলাকান্দাইল এলাকার বাসিন্দ ইকরামুল করিম বলেন, ভুলতা গাউছিয়ার রেদওয়ান টাওয়ারের সামনে লেগুনার স্ট্যান্ড  ও রাবেত আল হাসান শপিং সেন্টারের সামনে গেøারি ও গাউছিয়া এক্সপ্রেসের স্ট্যান্ড উচ্ছেদ করলে যানজট নিরসনে সহায়ক হবে।   
ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা বাইপাস সড়কের প্রসস্থ করার কাজ চলমান থাকায়, ভুলতার গাউছিয়া মার্কেটের সাপ্তাহিক হাট মঙ্গলবার ও গোলাকান্দাইলের সাপ্তাহিক হাট বৃহস্পতিবার মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে। ঢাকা বাইপাস সড়কের যানজটের চাপ এসে ঢাকা- সিলেট মহাসড়কের উপর পড়ছে। তাতে  থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ সবসময় কাজ করছে। 
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আলী আশরাফ মোল্লা বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিয়মিত কাজ করছে। তবে গাড়িচালকরা যেখানে সেখানে গাড়ী থামানো কিংবা ঘুরানোর কারণসহ  নিয়ম না মানার কারণেই যানজট সৃষ্টি হচ্ছে। 
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ রেজাউল হক বলেন, রমজান মাসের প্রথম দিন থেকেই মহাসড়কের যানজট নিরসনে আমরা কাজ করছি। মহাসড়কের পয়েন্টে পয়েন্টে যানজট নিরসনে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। 
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসনে আমরা কাজ করছি। ইতিমধ্যেই মহাসড়কের ভুলতা গাউছিয়ার ফুটপাত উচ্ছেদ করা হয়েছে। মহাসড়ক দখল করে কাউকেই কিছু করতে দেওয়া হবে না নিশ্চয়ই মহাসড়ক যানজট মুক্ত থাকবে।
নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, মহাসড়ক দখলকারীরা যত প্রভাবশালীই হোক ছাড় দেওয়া হবে না। সকল অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলকারীদের উচ্ছেদ করা হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

 রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কে নিত্যদিনের যানজট-ভোগান্তি।।

আপডেট সময় : 10:48:14 am, Wednesday, 20 March 2024