
মাকসুদুল হোসেন তুষার, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাকের পার্টির সাংগঠনিক কর্মসূচির ধারাবাহিকতায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় তারাব পৌরসভা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগ এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। তারাব পৌর জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি হাজী নুরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল,
রূপগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি যুবায়ের আলমসহ অনেকে।

























