Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

রূপগঞ্জে ছাত্রদলের কার্যালয়ে সশস্ত্র হামলা, আহত ৮

  • Reporter Name
  • আপডেট সময় : 08:14:32 pm, Thursday, 4 December 2025
  • 90 বার পড়া হয়েছে

এন বি আকাশ, বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও চেয়ারম্যান বাড়ি এলাকায় ৮ নং ওয়ার্ড ছাত্রদল কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও কাজী মনিরুজ্জামান মনিরের ছবি ভেঙে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গোলাকান্দাইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাজ্জাদ মাওলা বিন মিজান ও অপর নেতা রাকিব হাসানের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সাজ্জাদ মিজান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের অনুসারী, আর রাকিব হাসান কর্মসূচি পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে।

বৃহস্পতিবার দুপুরে ৩৫–৪০ জনের একদল সশস্ত্র লোক অতর্কিতভাবে ওয়ার্ড ছাত্রদল কার্যালয়ে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন সাজ্জাদ মাওলা বিন সিয়াম, জুবায়ের হোসেন, আব্দুল্লাহ, সায়েম, জুবায়ের শাহরিয়ার নাসিম, গোলাম মাওলা নয়নসহ আটজন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রদল নেতা সাজ্জাদ মাওলা বিন মিজান অভিযোগ করে বলেন, বুধবার রাতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয় কার্যালয়ে। এর পর রাতেই প্রতিপক্ষ রাকিবের লোকজন এসে কাজী মনিরুজ্জামান মনিরের ছবি নামিয়ে রাখতে বলে এবং কার্যালয় খালি করার জন্য চাপ সৃষ্টি করে। তাঁর দাবি, বৃহস্পতিবার সশস্ত্র অবস্থায় হামলাকারীরা পিস্তল ও ধারালো অস্ত্র প্রদর্শন করে কার্যালয় ভাঙচুর চালিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা রাকিব হাসান বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই কার্যালয়ে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের কারণে ক্ষুব্ধ গ্রামবাসী হামলা চালিয়েছে।

খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

হামলার ঘটনায় ছাত্রদল নেতাকর্মীরা পুলিশের সামনেই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন। স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করলেও এলাকা পুলিশ পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

রূপগঞ্জে ছাত্রদলের কার্যালয়ে সশস্ত্র হামলা, আহত ৮

আপডেট সময় : 08:14:32 pm, Thursday, 4 December 2025