Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

রূপগঞ্জে ইউপি প্রশাসকের সেল্টারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সামাউন গ্রুপের অস্ত্রশস্ত্র নিয়ে সংখ্যালঘু পরিবারের বসতভিটা দখল

  • Reporter Name
  • আপডেট সময় : 06:35:28 pm, Monday, 28 September 2026
  • 14 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভূঁইয়ার সেলটারে তারই আপন চাচাতো ভাই সামাউন গ্রুপের প্রধান সামাউন ভুইয়ার নেতৃত্বে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক সংখ্যালঘু পরিবারের বসতভিটা জবরদখলের অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় এবং বাধা দিতে গেলে ওই সংখ্যালঘু পরিবারের ৩জনকে পিটিয়ে আহত করা হয়। সোমবার সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মুশুরি ঠাকুরবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা। এই ঘটনার পর থেকে সংখ্যালঘু পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের সদস্য লিটন অধিকারী অভিযোগ করে জানান, রূপগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুশুরি মৌজায় ৫৬২,৫৮৯ ও ৫৬৪ নং দাগের জমি তার বাবা শান্তি অধিকারী ও চাচা চিন্তাহরণ অধিকারী ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন।
আর বসতভিটার এই জমি নিয়ে প্রতিবেশী বিশ্বজিৎ অধিকারীদের সঙ্গে তাদের দীর্ঘ ২৬ বছর ধরে আদালতে মামলা চলমান এবং নিষেধাজ্ঞা রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সোমবার সকালে রুপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভুঁইয়ার সেলটারে তারই আপন চাচাতো ভাই সামাউন গ্রুপের প্রধান সামাউন ভূঁইয়ার নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড ও স্টিলের পাইপসহ ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিশ্বজিৎ অধিকারীদের পক্ষ নিয়ে লিটন অধিকারীদের বসত ভিটায় জড়ো হয়। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতভিটা জোরপূর্বক মেপে সীমানা খুঁটি গেড়ে দখল করে। এ সময় প্রতিবাদ এবং বাধা দিতে গেলে সন্ত্রাসীরা লিটন অধিকারী, তার বড় ভাই দুলাল অধিকারী ও বৃদ্ধ বাবা শান্তি অধিকারীকে পিটিয়ে আহত করে। পরে আহতরা বাঁচার জন্য আত্ম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে।
একজন ইউনিয়ন পরিষদের প্রশাসকের আপন চাচাতো ভাই হওয়ার সুবাদে এলাকার মানুষও টু শব্দটিও করতে সাহস পাইনি।
শুধু তাই নয়, সন্ত্রাসীরা তাদের পরিবারের সদস্যদের যেকোন সময় হত্যা ও গুম করবে বলে হুমকি দেয়। হুমকির পর থেকে এই সংখ্যালঘু পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় হত্যা ও গুমের শিকার হতে আরে বলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা ।

এ বিষয়ে অভিযুক্ত সামাউন ভুইয়া বলেন, অক্ষয় অধিকারী নামের একজনের কাছ থেকে জমি ক্রয় করেছি এবং ন্যায় সঙ্গতভাবে জমিতে গিয়েছি। এছাড়া আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া বলেন, সামাউন ভূইয়া আমার চাচাতো ভাই হলেও তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ। বসত ভিটা দখলের বিষয়টি এইমাত্র আমি জানলাম। আমার সেল্টারে জমি দখল প্রশ্নই ওঠে না? আমি প্রশাসক হিসেবে আমার কাছে এ বিষয়ে বিচার চাইলে আমি সঠিক বিচার করব। যে কেউ অন্যায় করলে তার বিচার হবে। যেহেতু থানায় অভিযোগ করেছে আশা করি থানা পুলিশ তদন্ত মোতাবেক উপযুক্ত বিচার করবে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আই নানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে ওই পরিবারের নিরাপত্তাযও দেবে পুলিশ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম আব্দুল বিন শফিক বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক যদি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকে তাহলে আমরা তদন্ত করে দেখবো। এছাড়া যেহেতু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেহেতু বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

রূপগঞ্জে ইউপি প্রশাসকের সেল্টারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সামাউন গ্রুপের অস্ত্রশস্ত্র নিয়ে সংখ্যালঘু পরিবারের বসতভিটা দখল

আপডেট সময় : 06:35:28 pm, Monday, 28 September 2026