Dhaka , Wednesday, 15 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরের অত্যন্ত কাছের, কারন আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: নববর্ষে চবিতে মীর হেলাল শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হাতীবান্ধা ও নাগেশ্বরী সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে পৌনে ২ লাখ টাকার মালামাল জব্দ মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আনন্দ উৎসবে বোয়ালী ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও বৈশ্বিক শক্তির টানাপোড়েন—নতুন বিশ্বব্যবস্থার আলোচনা জোরদার বিশ্ব আবারও এক অনিশ্চিত মোড়ে—তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? রূপগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার নারায়ণগঞ্জে অবৈধ হকার উচ্ছেদ অভিযান রূপগঞ্জের দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক আমি ওয়াদা করেছিলাম রাঙ্গুনিয়ায় বালু ব্যবসা বন্ধ করে দেব:- হুমাম কাদের চৌধুরী এমপি  কুড়িগ্রাম সীমান্তে ২ যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ: ফিরিয়ে আনতে বিজিবির তোড়জোড় বর্ণিল আয়োজনে নববর্ষ বরণে প্রস্তুত ছায়ানট; রমনা বটমূলে আজ উৎসবের আমেজ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আরসিসি বক্স কালভার্ট নির্মাণে ধীরগতি,খাল নয় যেন ময়লা আবর্জনার ভাগাড় নারায়ণগঞ্জে নকল টিকা কার্ডে প্রতারণা: এক নারীর কারাদণ্ড লালমনিরহাটে হাম-রুবেলার প্রাদুর্ভাব: সতর্কবস্থায় স্বাস্থ্য বিভাগ, ঝুঁকিতে শিশুরা সাজা এড়াতে ৫ বছর আত্মগোপন: আদিতমারীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার নলছিটিতে নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ সড়কের নিরাপত্তা বিঘ্নিত: অবৈধভাবে মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা  মধ্যপ্রাচর যুদ্ধের প্রভাবে রূপগঞ্জে টেক্সটাইল খাতে ধসের আশঙ্কা, লোকসানের মুখে ব্যবসায়ীরা

রূপগঞ্জে ইউএস বাংলা হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু আহত-৯।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:37:41 pm, Tuesday, 30 January 2024
  • 195 বার পড়া হয়েছে

রূপগঞ্জে ইউএস বাংলা হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু আহত-৯।।

মোঃআবু কাওছার মিঠু 
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে নিহত নবজাতকের স্বজনদেও সঙ্গে তুলকালাম ঘটনা ঘটেছে। এসময় ভিডিও চিত্র ধারণ করতে গেলে দৈনিক কালবেলার স্থানীয় প্রতিনিধিকে বেধড়ক মারধর ও লাঞ্চিত করেছে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের হামলায় নারীসহ ৯ জন আহত হয়েছে। 
ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বড় ধরণের কর্মসূচী দেওয়া হবে বলে সাংবাদিকরা আলটিমেটাম দিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার কর্ণগোপ এলাকায় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে এ ঘটনা ঘটেছে।  
নবজাতক শিশুর পিতা শাহীন মিয়া জানান, তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাহফুজা আক্তারকে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে প্রসবের সময় হলে ডাঃ সাবিহা শিমুল তার স্ত্রীকে ইনজেকশন দেয়। এরপর এ হাসপাতালে চিকিৎসা হবে না বলে জানিয়ে দেয়। পরে ঢাকার মগবাজার আদ্বদীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার নবজাতক মারা গেছেন বলে ঘোষণা করেন।
মঙ্গলবার দুপুরে এ ঘটনার বিষয় জানতে শিশুটির পরিবার ও স্বজনরা হাসপাতালে যায়। একপর্যায়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা স্বজনদের উপড় চড়াও হয়। এসময় উভয়পক্ষের মধ্যে তুলকালাম ঘটনা ঘটে। হাসপাতালের লোকজনের হামলায় নবজাতকের স্বজন সানোয়ার সিকদার, আনোয়ার সিকদার, মাহমুদা আক্তার, আম্বিয়া খাতুন, আক্তার হোসেন, শাহীন মিয়াসহ ৯ জন আহত হয়। 
এ ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদকে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা বেধড়ক মারধর ও লাঞ্চিত করে। একপর্যায়ে তার মোবাইল কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে। খবর পেয়ে জাহাঙ্গীর মাহমুদের সহকর্মী রুবেল সিকদার রক্ষা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায়শ ভূল চিকিৎসায় মৃতের ঘটনা ঘটে। এছাড়া চিকিৎসার সময় ডাক্তারদের অবহেলা ও গাফলতির অভিযোগও রয়েছে। অভিযোগ রয়েছে, তারা চিকিৎসার নামে রোগীদের গলা কাটে। এদিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক লাঞ্চিত করার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে বড় ধরণের কর্মসূচীর ঘোষণা দিবেন সাংবাদিকরা।
রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার বলেন, ইউএস বাংলার বিরুদ্ধে প্রায়শ ভুল চিকিৎসা অভিযোগ পাওয়া যায়। তারা চিকিৎসার নামে রোগীদের গলা কাটে। সাংবাদিক লাঞ্চিত ঘটনায় বিচার না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।  
এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন এর ব্যবহৃত মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, এ ধরণের ঘটনার ব্যপারে আমার জানা ছিলোনা। আপনাদের মাধ্যমে শুনলাম। অভিযোগ পাওয়া পর ব্যবস্থা নিবো।
উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, বিষয়টি জানতে পেরেছি। আমার বরাবর অভিযোগ দিলে একটা তদন্ত কমিটি গঠন করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী

রূপগঞ্জে ইউএস বাংলা হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু আহত-৯।।

আপডেট সময় : 01:37:41 pm, Tuesday, 30 January 2024