Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী সীতাকুণ্ডে মাইশার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালক গ্রেফতার টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি রূপগঞ্জে জামায়াতে ইসলামী’র মেয়র প্রার্থী’র প্রচারণা শুরু রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা দুই আন্তর্জাতিক আয়োজন সামনে রেখে নতুন রূপে সাজানো হবে সিলেট স্টেডিয়াম কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

রূপগঞ্জে অর্থের বিনিময়ে এসএসসি নির্বাচনী পরিক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:19:40 am, Tuesday, 5 November 2024
  • 261 বার পড়া হয়েছে

রূপগঞ্জে অর্থের বিনিময়ে এসএসসি নির্বাচনী পরিক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ।।

এস এম রনি 
  
রূপগঞ্জ স্টাফ রিপোর্টার।।
   
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজে অর্থের বিনিময়ে এসএসসি ২০২৫ এর নির্বাচনী পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ৩ নভেম্বর রবিবার এ ঘটনা ঘটে। প্রশ্নপত্র ফাঁসের খবরে নোটিশের মাধ্যমে পরিক্ষাটি বাতিল করেছে স্কুল এন্ড কলেজের কর্তৃপক্ষ। প্রশ্নপত্র ফাঁসের সত্যতা নিশ্চিত করেছেন ভুলতা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
ভুলতা স্কুল এন্ড কলেজে ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে- গত ২৪ অক্টোবর এসএসসি ২০২৫ এর দশম শ্রেণির নির্বাচনী পরিক্ষা শুরু হয়। গত রবিবারে গণিত পরিক্ষা শুরু হয়। পরিক্ষা চলাকালীন সময়ে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের আল রাব্বির কাছ থেকে চার পৃষ্ঠা লিখিত একটি নকল খাতা উদ্ধার করে পরিক্ষা নিয়ন্ত্রক দায়িত্বরত শিক্ষক মিরাজ। ওই লিখিত নকল খাতার সঙ্গে প্রশ্নপত্র হুবহু মিলে যাওয়ায় ওই গণিত পরিক্ষা সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছে। এ ঘটনার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 
ভুলতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বলেন- গত ২৪ অক্টোবর আমাদের নির্বাচনী পরিক্ষা শুরু হয়। গত রবিবার গণিত পরিক্ষা চলাকালীন সময় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আমাদের পরিক্ষা বাতিল করেছে স্কুল কর্তৃপক্ষ। আমরা এ স্কুলে ভর্তি হওয়ার পর থেকে বিগত দিনে এ ভুলতাস্কুল এন্ড কলেজে কোনো দিন কোনো পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমরা চাই এ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুজে বের করে তাদের শাস্তি দেওয়া হোক।  আর যাতে ভবিষ্যতে কোনো পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস না হয়। 
এ ব্যাপারে ভুলতা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন- চলতি দশম শ্রেণির নির্বাচনী গণিত পরিক্ষা চলাকালীন সময়ে এক শিক্ষার্থীর কাছ থেকে নকল উদ্ধার করা হয়। সেই নকলের সঙ্গে প্রশ্নপত্রের হুবহু মিলে যাওয়ায় আমরা স্কুলের অন্যন্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে গণিত পরিক্ষাটি বাতিল করেছি এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন- শিক্ষা প্রতিষ্ঠান  নিজেরা প্রশ্নপত্র তৈরি না করে অন্যত্র থেকে প্রশ্নপত্র কিনে নিজেদের নামে ছাপানোর কারণে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। আমি রূপগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বলবো তারা যেন নিজেরাই প্রশ্নপত্র তৈরি করে। তাহলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা না ঘটতে পারে। এদিকে ভুলতা স্কুল এন্ড কলেজের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি তদন্ত করে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে খুজে বের করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

রূপগঞ্জে অর্থের বিনিময়ে এসএসসি নির্বাচনী পরিক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ।।

আপডেট সময় : 09:19:40 am, Tuesday, 5 November 2024