Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

রাষ্ট্রীয় সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:57:11 am, Wednesday, 17 January 2024
  • 95 বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি।।

পাবনা প্রতিনিধি।।
রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার-১৬ জানুয়ারি-দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদী বিমানবন্দর এসে পৌঁছান রাষ্ট্রপতি।
সেখান থেকে সড়কপথে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার-১৫ জানুয়ারি-বৈরী আবহাওয়ার কারণে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার ঘন কুয়াশার মধ্যে পড়ে ঢাকায় ফিরে যায়। তাই গতকালের কর্মসূচি স্থগিত করা হয়।
জানা গেছে, আজ দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার শেষে বিশ্রাম গ্রহণ করে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। রাষ্ট্রপতি রাতে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।
আগামীকাল ১৭ জানুয়ারি বেলা ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন রাষ্ট্রপতি। দুপুর ১টার দিকে সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। ১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন রাষ্ট্রপতি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এদিকে নির্বাচন পরবর্তী নিজ জেলায় রাষ্ট্রপতির আগমন ঘিরে পাবনায় আনন্দোৎসব চলছে। রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে বিভিন্ন জায়গার টানানো হয়েছে ব্যানার-ফেস্টুন। রাষ্ট্রপতিকে এক নজর দেখতে শহরে ভিড় করছে উৎসুক জনতা। 
পাবনাবাসী আশা করছেন তৃতীয়বারের মতো পাবনায় এসে হয়ত জেলার বড় ধরনের উন্নয়নমূলক কোনো কিছু ঘোষণা দেবেন রাষ্ট্রপতি। এর আগে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের ঘোষণা দেন রাষ্ট্রপতি।
পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, চার দিনের সফরে গতকাল সোমবার মহামান্য রাষ্ট্রপতি স্যার পাবনায় পৌঁছানোর কথা থাকলেও মানিকগঞ্জ পর্যন্ত এসে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঘন কুয়াশার মধ্যে পড়ে। 
এ অবস্থায় হেলিকপ্টারটি মানিকগঞ্জ থেকে ঢাকায় ফিরে যায়। রাষ্ট্রপতি পাবনায় আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়। আজকে দুপুরের দিকে তিনি ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করেন। 
জেলা প্রশাসক আরও বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। 
উল্লেখ্য, এর আগে দ্বিতীয়বারের মতো গত বছরের ২৭ সেপ্টেম্বর তিন দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় আসেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন ২৮ সেপ্টেম্বর পাবনার সাঁথিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।
পরে ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, পাবনা ডায়াবেটিস সমিতির অনুষ্ঠানে যোগদানসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি।
এর আগে গত ১৫ মে চার দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় এসেছিলেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিন ১৬ মে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

রাষ্ট্রীয় সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি।।

আপডেট সময় : 03:57:11 am, Wednesday, 17 January 2024