Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

রাশিয়ায় ইউক্রেনের পালটা ড্রোন হামলা, নিহত ৪

  • Reporter Name
  • আপডেট সময় : 04:52:02 pm, Sunday, 17 May 2026
  • 129 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

রাশিয়ার রাজধানী মস্কোসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক রাতেই প্রায় ৬০০টি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার ১৪টি অঞ্চলে আঘাত হানে। হামলার লক্ষ্যবস্তু ছিল ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর ও আজভ সাগর সংলগ্ন এলাকাও। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মস্কো ও এর আশপাশের অঞ্চলে।

কর্তৃপক্ষ জানায়, মস্কো অঞ্চলে তিনজন এবং সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে একজন নিহত হয়েছেন। এছাড়া রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে এবং ভোরের পর আরও ৩০টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ বলেন, রাজধানীর উত্তরের খিমকি এলাকায় একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন। তিনি এ ঘটনাকে “বৃহৎ আকারের হামলা” হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, পোঘোরেলকি গ্রামে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে দুই ব্যক্তি নিহত হন। এছাড়া আরও একজনের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। হামলায় কয়েকটি আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ৮০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন এবং বিভিন্ন এলাকায় সামান্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, একটি হামলায় কয়েকজন নির্মাণ শ্রমিক আহত হন এবং মস্কোর তেল ও গ্যাস শোধনাগারের কাছে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে শোধনাগারের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেনে চালানো রুশ হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর পাল্টা জবাবের ঘোষণা দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছিলেন, রাশিয়ার হামলার জবাবে আরও ড্রোন অভিযান চালানো হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এই নতুন উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

রাশিয়ায় ইউক্রেনের পালটা ড্রোন হামলা, নিহত ৪

আপডেট সময় : 04:52:02 pm, Sunday, 17 May 2026