
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা প্রতারক তরুণী কথিত ফাতেমা আক্তারকে বৃহস্পতিবার রাত ৩ টা ১৫ মিনিটে অবশেষে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসী জানান,বিয়ের দাবিতে গত ২৩ আগষ্ট রবিবার থেকে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে কাতার প্রবাসী ইমন হোসেনের বসতঘরের সামনে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফাতেমা আক্তার নামের ওই প্রতারক তরুণী অনশন শুরু করে।পুলিশি অনুসন্ধানে জানা গেছে ওই তরুণী একজন প্রতারক ধনী ছেলেদের কে টার্গেট করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই তার ব্যবসা। তার আসল নাম রাহেনা আক্তার, পিতা নুরুল আলম, তার বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার উত্তর পাযুরা গ্রামে। সে একেক সময় একেক পরিচয় এবং একেক ঠিকানা ব্যবহার করে। এ পর্যন্ত অন্তত ১০ জন ছেলে তার প্রতারণার শিকার হয়েছে। এর আগে সে দুইবার বিয়ের পীড়িতে বসেছে।ধর্ষণের মামলা দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই তার কাজ।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী আটকের ব্যাপারটি নিশ্চিত করে জানান,ওই তরুণী একজন প্রতারক ,এর আগেও সে এই জায়গায় আরো ২বার এসেছে। তাকে আরো একবার আটক করে ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে নিজ জিম্মায় ছেড়ে দেয়।

























