
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে
সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর মিজি বাড়িতে। জানা গেছে ওই বাড়ির পল্লী চিকিৎসক সুলতান মাহমুদ টিপুর বসত ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। টিপু জানান কিছু বুঝে ওঠার আগেই
মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়। কোন কিছুই আমরা বাহির করতে পারিনি। রামগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই স্থানীয়দের প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়।
রামগঞ্জ জামাতে ইসলামের আমির মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহানুভুতি ও শান্তনা প্রদান করেন।
























