Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে

রাজাপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হামলার অভিযোগ–পাল্টা সংবাদ সম্মেলন 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:34:34 pm, Sunday, 12 October 2025
  • 94 বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অভ্যন্তরীণ কোন্দল নতুন করে তীব্র আকার ধারণ করেছে। শনিবার রাতে সংঘটিত এক হামলার ঘটনাকে কেন্দ্র করে দলীয় দুই মনোনয়নপ্রত্যাশীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে রোববার (১২ অক্টোবর) দুপুরে ঝালকাঠি ও রাজাপুরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন দুই পক্ষ।
দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। তিনি অভিযোগ করেন, “গত ১১ অক্টোবর শনিবার রাতে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো বিনির্মাণের ৩১ দফা প্রচারাভিযান শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে আমার গাড়িবহরের ওপর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়। আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় এবং আমার গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আমার ১০ জন কর্মী আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।”
তিনি আরও বলেন, “রফিকুল ইসলাম জামাল সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে দল থেকে বহিষ্কৃত রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নসিম উদ্দিন আকন এবং কাঁঠালিয়া উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মীরসহ আওয়ামী দোসরদের নিয়ে অসাংগঠনিকভাবে সভা-সমাবেশ পরিচালনা করছেন। তিনি এলাকায় বিভাজন সৃষ্টি করে দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন। এর আগেও তার নেতৃত্বে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে।”
গোলাম আজম সৈকত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি
পাশাপাশি দলের পক্ষ থেকেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।” সংবাদ সম্মেলনে রাজাপুর ও কাঁঠালিয়া বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দুপুরে বাঘরী এলাকায় রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বাসভবনে সংবাদ সম্মেলন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের অপর মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম জামাল।
তিনি বলেন, “গতকাল রাতে উপজেলার পুটিয়াখালী এলাকার ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে। আমার কোনো কর্মী হামলার সঙ্গে জড়িত নয়।
তিনি আরও বলেন, “আমি সবসময় সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করছি। কেউ ব্যক্তিগত স্বার্থে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করলে তার দায় দল নেবে না।” এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দিন আকন, সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, ছাত্রদলের আহবায়ক সাখাওয়াত হোসেন রাব্বি সিকদার, সদস্য সচিব রফিক মৃধাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির এই অভ্যন্তরীণ বিভাজন দলটির মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী

রাজাপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হামলার অভিযোগ–পাল্টা সংবাদ সম্মেলন 

আপডেট সময় : 07:34:34 pm, Sunday, 12 October 2025