Dhaka , Thursday, 20 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত, সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ ৭টিতে ২৭ লাখ টাকা জরিমানা পাইকগাছায় অবৈধ জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট সরাইল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার-১০ দোহাজারীতে কোদালের কোপে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত আমরা একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ – জেলা পুলিশ সুপার মোবারক হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সাতকানিয়া সার্কেল অফিসার আরিফুল ইসলাম সিদ্দিকী নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই সাইনবোর্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় রামু সেনানিবাসের শিক্ষার্থী আফিয়ার রূপগঞ্জে বিক্রমপুর স্টিলে বিষাক্ত কালো ধোঁয়ার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তরের আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে ওষুধের দোকান বন্ধ করে পালালো ওষুধ ব্যবসায়ীরা ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি গঠন নিয়ে প্রশ্ন, যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ কাউখালীতে কাঠের ডাসার আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার ১৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নগরীর কাপ্তাই রাস্তার মাথায় ভাড়া নৈরাজ্য , ঘাটে ঘাটে যাত্রী নামিয়ে ‘ভেঙে ভেঙে’ দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ কোম্পানীগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকান ক্ষতিগ্রস্থ হাটহাজারীতে দিনদুপুরে তরুণকে ধাওয়া করে গুলি রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক নেত্রকোণায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সরাইল পুলিশের মাদক বিরোধী অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯ পাইকগাছায় টেকসই মৎস্য উৎপাদনে মতবিনিময়

রাজাপুরে অপহৃত ১৬ মাসের শিশু উদ্ধার, মুক্তিপণ দাবি ও হত্যার হুমকির অভিযোগে মামলা, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত

  • Reporter Name
  • আপডেট সময় : 04:58:27 pm, Monday, 23 February 2026
  • 69 বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় অপহৃত ১৬ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণ দাবি ও হত্যার হুমকির অভিযোগে এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজাপুর উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের ইটভাটা এলাকার একটি খালের পাশ থেকে কান্নারত অবস্থায় অজ্ঞাতনামা এক ছেলে শিশুকে দেখতে পান স্থানীয়রা। এশার নামাজে যাওয়ার পথে শিশুর কান্নার শব্দ শুনে তিন ব্যক্তি এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে আশপাশে শিশুটির অভিভাবককে খুঁজে না পেয়ে তারা রাজাপুর থানা পুলিশ-কে খবর দেন এবং শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এদিকে একই সময়ে শিশুটির বাবা মো. মাহাবুর মোল্লা (৩২) ও তার ধর্মবোন ময়না বেগম (২৯) সন্তানকে খুঁজতে খুঁজতে রাজাপুর থানায় উপস্থিত হন। সেখানে মাহাবুর মোল্লা উদ্ধার হওয়া শিশুটিকে তার ১৬ মাস বয়সী ছেলে মো. মিহির হিসেবে শনাক্ত করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ময়না বেগমের সাবেক স্বামী তোতা মিয়া (৩৫) পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে অপহরণ করেন। জানা গেছে, দুই মাস আগে ময়না বেগম তোতা মিয়াকে তালাক দেন এবং দুই সপ্তাহ আগে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি তোতা মিয়া মেনে নিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি শনিবার তোতা মিয়া খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার নোয়াকাঠি এলাকায় মাহাবুর মোল্লার বাড়িতে বেড়াতে গিয়ে রাতযাপন করেন। পরদিন (২২ ফেব্রুয়ারি) রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঘুরতে নেওয়ার কথা বলে শিশু মিহিরকে নিয়ে বের হন। এরপর তিনি সরাসরি তার বাড়ি রাজাপুরে চলে আসেন। বাড়ি থেকে বের হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে মোবাইল ফোন চালু করে মাহাবুরের বোন নাজমা বেগমের নম্বরে কল দিয়ে তোতা মিয়া তার সাবেক স্ত্রী ময়নাকে তিন লাখ টাকা নিয়ে রাজাপুরে পাঠালে শিশু মিহিরকে ফেরত দেওয়া হবে। পুলিশকে জানালে শিশুটিকে হত্যা করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ঘটনার পর শিশুটির পরিবার ডুমুরিয়া থানায় বিষয়টি জানায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্তের অবস্থান রাজাপুর এলাকায় শনাক্ত করে এবং আইনগত ব্যবস্থা নিতে পরিবারকে রাজাপুর থানায় পাঠায়।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রাজাপুর ও ডুমুরিয়া থানা পুলিশের সমন্বয়ে উদ্ধার হওয়া শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় অপহরণ মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম

রাজাপুরে অপহৃত ১৬ মাসের শিশু উদ্ধার, মুক্তিপণ দাবি ও হত্যার হুমকির অভিযোগে মামলা, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত

আপডেট সময় : 04:58:27 pm, Monday, 23 February 2026