Dhaka , Wednesday, 22 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জাজিরায় পার্টনার কংগ্রেস, আধুনিক কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরিতে জোর লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে চক্ষু ক্যাম্প: সেবা পেলেন ৩ শতাধিক মানুষ চুক্তি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তর না করে উল্টো অর্থ দাবির অভিযোগ কোরাল রীফের বিরুদ্ধে রূপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ নারী মাদক কারবারি সহ গ্রেপ্তার২ লালমনিরহাট ব্যাটালিয়নের সাফল্য: দুই জেলার সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত “আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থনীতির চাকা গতিশীল করে, পণ্যের মান উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক বস্ত্রখাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশে সম্ভাবনার উন্মোচন হবে : শরীফুল আলম মেঘনায় জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ বেতাগীতে সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কার্টুন শেয়ার ইস্যুতে গ্রেপ্তার অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্রশক্তির মানববন্ধন টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন কোচবিহারে লোকসভা ভোট: বুড়িমারী সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমে চার দিনের বিরতি কুলাঘাট সীমান্তে ১৫ বিজিবির কড়াকড়ি: মোটরসাইকেল ফেলে পালাল মাদক পাচারকারীরা লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ করলেন ছাত্রদল নেতা ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় সাংবাদিক ইমরানের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:13:16 am, Wednesday, 3 January 2024
  • 189 বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় সাংবাদিক ইমরানের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মানববন্ধন।।

এম. মতিন চট্টগ্রাম ব্যুরো।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাঠ বোঝাই চাঁদের গাড়িচাপায় নিহত হওয়া দৈনিক আমাদের সময়ের রাঙ্গুনিয়া প্রতিনিধি ও প্রকৌশলী সাংবাদিক ইমরানের মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও তদন্তের দাবিতে মানববন্ধন করেছে বন্ধু-স্বজন ও রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার -২ জানুয়ারি- সকাল ১১ টায় কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সমাবেশে অবৈধ ফিটনেসবিহীন চাঁদের গাড়ির দৌরাত্ম বন্ধ ও নিরাপদ সড়ক নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপের আহবান জানিয়ে পাক্ষিক রূপালি রাঙ্গুনিয়ার সম্পাদক এনায়েতুর রহিম বলেন, গত এক বছরে রাঙ্গুনিয়া উপজেলার প্রতিশ্রুতিশীল ১২ জন তরুণ এসব বেপরোয়া, ফিটনেসবিহীন চাঁদের গাড়ির চাপায় মারা গেলেও কোন চালক বা গাড়ির মালিককে কখনো আইনের আওতায় আনা হয়নি।
তিনি আরও গত এক দশকে রাঙ্গুনিয়ার কাপ্তাই সড়কে অর্ধশতাধিক নিহত ও শতাধিক পঙ্গু হয়েছে। এসব গাড়ির মালিকরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেয়নি। অবিলম্বে ইমরানের মৃত্যুর পেছনে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে।
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা বলেন, এসব চাঁদের গাড়ির কারনে সড়কে যাতায়াত অনিরাপদ হয়ে পড়েছে। এগুলোর বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।
রাঙ্গুনিয়া উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ বলেন, অবৈধ চাঁদের গাড়ি চলাচল নিষিদ্ধ করে রাঙ্গুনিয়ার সড়কে শৃংখলা নিয়ে আসতে হবে। ইমরান হত্যায় দোষী চালকের শাস্তি নিশ্চিতের আহবান জানান তিনি।
সাংবাদিক এম. মতিন বলেন, বলা হচ্ছে ইমরান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর মৃত্যু আমরা মেনে নিচ্ছি। কিন্তু তাঁর মৃত্যু কীভাবে হলো সেই তথ্যও আমাদের জানার অধিকার আছে। ইমরানের মৃত্যুর আলামত দেখে সন্দেহ তৈরি হচ্ছে, সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে নাকি হত্যা করা হয়েছে? রহস্য উদ্ঘাটন হওয়া দরকার। তাই আমি আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে দাবি জানাই, সে কীভাবে মারা গেল তা যেন প্রকাশ করা হয়।
সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জমির হোসেন বলেন, আমাদের জীবন জিম্মি হয়ে পড়েছে অবৈধ চাঁদের গাড়ির কাছে। প্রতিনিয়ত এসব গাড়ি সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ পিষে মারছে। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সংবাদকর্মী মোস্তফা ইউসুফ বলেন, সাংবাদিক ইমরান তার লেখনির কারনে অনেকের চক্ষুশুল হয়েছিলেন। হুমকিও পেয়েছিলেন। শেষ পর্যন্ত রহস্যময় সড়ক দুর্ঘটনায় ইমরানের মৃত্যু হয়েছে। চাঁদের গাড়ি একদিকে রাঙ্গুনিয়ার সবুজ পাহাড়-বন শেষ করছে, অন্যদিকে সড়কে পিষে মারছে মানুষদের।
অবিলম্বে প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনা ও ঘটনার পেছনের কুশিলবদের মুখোশ উন্মোচন করার আহবান জানান তিনি।
সাংবাদিক মুবিন বিন সোলাইমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ নেতা হাসান মুরাদ, আবু তালেব সানি, নিহত ইমরানের বন্ধু প্রকৌশলী আজাদুর রহমান, প্রবাসী কাজী আরিফ, সাংবাদিক মামুন জোয়ারদার, সাংবাদিক সানি বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগর সাধারণ সম্পাদক আলী শাহ, ক্ষেত্রবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হাসান, নিহত ইমরানের বাবা রুস্তম আলী, যুবলীগ নেতা শাহ আলম, ইউপি সদস্য দিদার আলম খোকন ও ক্ষেত্রবাজার ব্যবসায়ীর নেতা জাহাঙ্গির আলম প্রমূখ। 
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাতে উপজেলার মরিয়মনগরে নির্মাণাধীন নতুন ঘরের কাজ দেখে মোটরসাইকেল চালিয়ে সরফভাটায় নিজ বাড়িতে ফিরছিলেন ইমরান। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রোয়াজারহাট মধুবনের সামনে এসে দাঁড়ায় ইমরান। এসময় বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই দ্রুতগামী চাঁদের গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাজিরায় পার্টনার কংগ্রেস, আধুনিক কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরিতে জোর

রাঙ্গুনিয়ায় সাংবাদিক ইমরানের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মানববন্ধন।।

আপডেট সময় : 04:13:16 am, Wednesday, 3 January 2024