Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্টোকসের নজরে পিটারসেনের চেয়েও এগিয়ে আছেন ব্রুক গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ তরুণ উদ্ভাবকদের মেধায় নতুন সম্ভাবনা, শেষ হলো বাংলাদেশ ইনোভেশন ফেয়ার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু সিদ্ধিরগঞ্জে লিথি গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান নারায়ণগঞ্জে সজিব হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা মাদারীপুরে রাতের আঁধারে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে মানববন্ধন ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার সদর উপজেলার নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা কক্সবাজারে দুধ-পানিতে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও মোবাইল চুরির অভিযোগ, গৃহকর্মী আটক নগরীর আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’

যাত্রীবেশে চালককে খুন করে অটোরিক্সা ছিনতাই- পরিবারে শোকের মাতম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:19:13 am, Wednesday, 30 October 2024
  • 276 বার পড়া হয়েছে

যাত্রীবেশে চালককে খুন করে অটোরিক্সা ছিনতাই- পরিবারে শোকের মাতম।।

মোঃ আব্দুল আউয়াল খান 
রিপোর্টার কেন্দুয়া উপজেলা।।
   
যাত্রীবেশে চালক গোলাম রব্বানীকে খুন করে অটোরিক্সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর ফলে অটোরিক্সা, সিএনজি ও মোটরবাইক চালকদের মধ্যে আতংক উৎকন্ঠা দেখা দিয়েছে।
এ ঘটনাটি ঘটেছে ২৮ অক্টোবর সোমবার রাত অনুমান ৯ টার দিকে নেত্রকোনা কেন্দুয়া আঠারোবাড়ী সড়কের ফেনারগাতি এলাকায় বড় কালিয়ান নামক স্থানে।
জানা যায়- ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নের গাবর কালিয়ান গ্রামের মৃত হাফিজ উদ্দিন ভূঞার ছেলে ৩ সন্তানের জনক গোলাম রব্বানী জীবিকার তাগিদে কেন্দুয়া আঠারোবাড়ী সড়কে অটোরিক্সা চালাতেন।
সোমবার রাত অনুমান ৮ টার দিকে তিনি আঠারোবাড়ী রায়বাজার থেকে ৪ জন যাত্রী উঠিয়ে ফেনারগাতি এলাকায় যাচ্ছিলেন।
কিন্তু ফেনারগাতি যাবার আগেই যাত্রীবেশী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গোলাম রব্বানীকে খুন করে অটোরিক্সা নিয়ে চলে যায়।
কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক -এসআই- কামাল আহম্মেদ জানান- খবর পেয়ে আমরা ঘটনাস্থল বড়কালিয়ান গ্রামের জনৈক রতন মিয়ার গাছের বাগান থেকে গোলাম রব্বানীর লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে গোলাম রব্বানীর লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করে।
গোলাম রব্বানির ভাগ্নে কবির হোসেন জানান, প্রতিদিনের মতো তার মামা অটোরিক্সা চালিয়ে কেন্দুয়া আঠারোবাড়ী সড়ক পথে ফেনারগাতি এলাকায় যাচ্ছিলেন। রাত ৮ দিকে রায়বাজার থেকে ৪ জন যাত্রী উঠিয়ে ফেনারগাতি যাবার সময় তার মামাতো ভাইকে কয়টি টাকা দিয়ে যায় তার মামা।
কবির বলেন- আমার মামাতো ভাই যাত্রীদের নাম জানেনা- তবে তাদেরকে দেখলেই চিনতে পারবে।
গোলাম রব্বানীর স্ত্রী নার্গিস আক্তার স্বামী হারিয়ে আহাজারি করে বলতে থাকেন- আমার সব শেষ অইয়্যা গেছে। আমার স্বামীই অটোরিক্সা চালাইয়া টাকা রোজগার করতেন। তিনিই সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। প্রতিদিন রোজগার করলে আমাদের খাওন মিলতো। কিন্তু আমার স্বামীকে যাত্রীরা খুন করে অটোরিক্সাটি নিয়ে যায়। আমি আমার স্বামীর হত্যাকারীদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান- ধারণা করছি যাত্রীবেশে দুর্বৃত্তরা চালক গোলাম রব্বানীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তকরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে। তবে আসামী শনাক্ত ও গ্রেফতারের চেষ্ঠা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্টোকসের নজরে পিটারসেনের চেয়েও এগিয়ে আছেন ব্রুক

যাত্রীবেশে চালককে খুন করে অটোরিক্সা ছিনতাই- পরিবারে শোকের মাতম।।

আপডেট সময় : 06:19:13 am, Wednesday, 30 October 2024