Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

যমুনার মহা-ব্যবস্থাপকের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:40:47 am, Tuesday, 16 January 2024
  • 181 বার পড়া হয়েছে

যমুনার মহা-ব্যবস্থাপকের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ।।

জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সারকারখানার মহা-ব্যবস্থাপকের-হিসাব ও অর্থ-বিরুদ্ধে ঘুষ দুর্নীতিসহ অনিয়মের অভিযোগ উঠেছে। কারখানার নির্মান বিভাগসহ বিভিন্ন উন্নয়ন কাজের তদারককারী সকল বিভাগ বিল পরিশোধের সুপারিশ করলেও তা কাজে আসে না। বিল আটকে রেখে উৎকোচ আদায় করাই তার কাজ। অভিযোগ সত্য নয় বলে দাবি করছেন মহা-ব্যবস্থাপক-হিসাব ও অর্থ-ইকবাল সেরনিয়াবাত। 
কারখানার একটি সূত্র জানায়, গত বছরের ১৩ সেপ্টেম্বর যমুনা সারকারখার হাউজিং এর টয়লেটের একটি ট্যাংকি মেরামতের জন্য মেসার্স সুমন ট্রেডার্সকে কার্যাদেশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে কাজ শেষে সংশ্লিষ্ট দপ্তরে বিল জমা দেয় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ১ অক্টোবর নির্মান বিভাগসহ সংশ্লিষ্টরা বিল পরিশোধের জন্য সুপারিশ করে। এরপর ৩মাস পেরিয়ে গেলেও আজো ওই বিল পরিশোধ করা হয়নি।
মেসার্স সুমন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, নিয়ম মেনে ৩মাস আগে বিলের জন্য আবেদন করা হয়। বিল পরিশোধের জন্য কারখানার সংশ্লিষ্ট সব দপ্তর বিল পরিশোধের জন্য সুপারিশ করে দিয়েছে। তবুও তিনি ১ লাখ ২২ হাজার ৮৫৭ টাকার বিলটি উত্তোলন করতে পারেননি। যমুনা সারকারখানার মহা-ব্যবস্থাপক-হিসাব ও অর্থ-ইকবাল সেরনিয়াবাত বিল পেতে টাকা লাগবে বলে জানিয়েছেন। টাকা দেইনি বলে তার বিলটি আটকে রাখা হয়েছে। 
এছাড়া মেসার্স আবির এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী কামাল হোসেন, মেসার্স রিক্ত এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শফিকুল ইসলাম ও মেসার্স নিলয় নির্জয় এন্টারপ্রাইজের মালিক নাজমুল হাসান বাবু একই অভিযোগ করে বলেন, কারখানার হিসাব ও অর্থ শাখা থেকে টাকা ছাড়া কোন বিলই উত্তোলন করা যায় না।
এ বিষয়ে যমুনা সারকারখানার মহা-ব্যবস্থাপক-হিসাব ও অর্থ-ইকবাল সেরনিয়াবাতের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে বিষয়টি তার জানা নেই।
এ ব্যাপারে যমুনা সারকারখানার মহা-ব্যবস্থাপক-প্রশাসন-দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন বলে জানান।
এ বিষয়ে যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক-এমডি-মো: শহিদুল্লাহ খান বলেন, কাজটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা খতিয়ে দেখতে নির্মান বিভাগ দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিল পরিশোধের জন্য কেউ টাকা চেয়েছে এমন অভিযোগ তিনি এখনো পাননি বলে জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

যমুনার মহা-ব্যবস্থাপকের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ।।

আপডেট সময় : 09:40:47 am, Tuesday, 16 January 2024