Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

মেহেরপুরে শীতের আগমনী বার্তায় কমছে সবজির দাম।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:23:12 am, Wednesday, 27 November 2024
  • 229 বার পড়া হয়েছে

মেহেরপুরে শীতের আগমনী বার্তায় কমছে সবজির দাম।।

মাজিদ আল মামুন- মেহেরপুর।।
  
মেহেরপুরে কিছুটা শীতের আগমনী বার্তার সাথে সাথে কমতে শুরু করেছে সকল ধরনের সবজির মূল্য। তবে বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে শিম ও আলু। গত তিন সপ্তাহ পূর্বে এসব সবজি চওড়া মূল্যে বিক্রি হলেও এখন তা প্রতি কেজিতে কমেছে ২০- ৩০ টাকা। মেহেরপুরে শীতের ইমেজ ও কুয়াশা শুরু হওয়ার সাথে সাথে কমতে শুরু করে দাম। শীত বাড়ার সাথে সাথে আরও কমবে বলে আশা করছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় মেহেরপুর বড়বাজার তহবাজার-গাংনী-বামুন্দী-ভাটপাড়া-মাইলমারী-হিন্দা-হেমায়েতপুর, মড়কা- বাঁশবাড়ীয়া- জোড়পুকুরিয়া- কাঁঠালপোতা- সোনাপুর ও আমঝুপিসহ গ্রামাঞ্চলের সকল ধরনের হাট বাজারগুলোতে লক্ষ্য করা গেছে বেগুন-শিম-মুলা-টমেটো-শসা-উচ্চ্ছে-করলা ও ঢেঁড়সসহ সকল ধরনের সবজির মূল্য বেশ চওড়া থাকায় খালি হাতে বাসায় ফিরেছেন অনেক ক্রেতা। তবে বর্তমান বাজার মূল্যে স্বস্তি ফিরে পেয়েছেন ক্রেতাদের অনেকেই।
বুধবার -২৭ নভেম্বর- সকাল থেকে সন্ধা অবধি মেহেরপুরের বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে-শিম ১০০ টাকা-আলু নতুন ১০০ টাকা- পুরাতন ৭৫-৮০ টাকা-বেগুন ৫০ টাকা- পটল ৪০ টাকা- মুলা ২৫-৩০ টাকা- কাঁচা মরিচ ৮০ টাকা-পিয়াজ ১২০ টাকা-রসুন ২৫০-৩০০ টাকা-মিষ্টি কুমড়া ৪০ টাকা-পেঁপে ৪০ টাকা- কাঁচা কলা ৪০-৫০ টাকা- লাউ ৪০ টাকা- ধুন্দল ৫০ টাকা- পুঁই শাক ২০ টাকা- করলা ৮০ টাকা- উচ্ছে ১২০ টাকা-ঢেঁড়স ৩০-৪০ টাকা-ফুলকপি ৪০-৫০ টাকা-শসা ৩০-৪০ টাকা- লাল শাক প্রতি আটি ১০ টাকা- পালং শাক প্রতি আটি ২০ টাকা এবং আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০ টাকা দরে। 
এদিকে মাছের বাজারে প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৬০-২০০ টাকা- সিলভার কার্প ২০০ টাকা- কাতলা ২৫০ টাকা-ভেটকি ১৭০ টাকা, গ্লাস কার্প ২২০ টাকা- পাঙ্গাস ১৪০ টাকা- ছোট ময়া মাছ ৩০০ টাকা, হাইব্রিড কৈ মাছ ১৫০-২০০ টাকা এবং পাকাল বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে।
হিন্দা বাজারের কয়েকজন মাছ বিক্রেতা জানান- আড়ৎ থেকে বেশি মূল্যে মাছ কিনে বাজারে বিক্রি না হওয়ায় তা লোকশানে বিক্রি করতে হচ্ছে। তাছাড়া মানুষের মাঝে অভাব-অনটন বিরাজ করায় মাছ কেনা থেকে বিরত রয়েছে সাধারণ ক্রেতারা। কোন কোন ব্যবসায়ী জানান, ১০ কেজি মাছ এনেও তা বিক্রি করতে হিমশিম খাচ্ছেন। প্রতি ১ ঘন্টায় ১ টি মাছ বিক্রি হচ্ছে।
হিজলবাড়ীয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান- শীতকালীন আলু ১০০ টাকা কেনা আমাদের সাধ্যের বাইরে। এ কোন দেশে বসবাস করছি যে প্রতি ৬ পিস -১ কেজি- আলু ১০০ টাকায় কিনতে হবে।
শিক্ষক তাহাজ উদ্দিন জানান- শীতকালীন সবজি আলু কেন ১০০ টাকায় কিনতে হবে। বিগত বছরগুলোতে নতুন আলু ৮০ টাকা হলেও এবার তা ১০০-১২০ টাকায় কিনতে হচ্ছে। বাজার তদারকি জরুরি বলে তিনি মনে করেন।
এদিকে সবজি বিক্রেতা তেঁতুলবাড়ীয়া গ্রামের কৃষক জানান- বেশি মূল্যে জমি কনট্যাক্ট নিয়ে সবজি চাষ করে বিপাকে পড়েছি। সবজি বিক্রি করে আসল টাকা ওঠানোই সম্ভব না। 
অপরদিকে বাজার মূল্য ও কৃষকের প্রাপ্য মূল্যে বিশাল ফারাক রয়েছে বলে জানান- হাড়াভাঙ্গা গ্রামের ইউসুফ আলীসহ হিন্দা, করমদী ও সহড়াতলা গ্রামের কয়েকজন কৃষক।
তিনারা জানান- কিছুদিন পূর্বে সবজির মূল্য আশানুরূপ পেলেও শীতের আগমনী বার্তা আসার সাথে সাথে সবজির মূল্য কমে যাচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে বিক্রেতারা সবজি উৎপাদনকারীর কাছ থেকে কম মূল্যে সবজি ক্রয় করে তা বাজারে অধিক মুনাফাতে বিক্রি করছেন। এতে করে সবজি উৎপাদনকারী ও ভোক্তা দু’জনেই বিপাকে, সুবিধা নিচ্ছে মধ্যস্থ খুচরা ও পাইকারি বিক্রেতা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

মেহেরপুরে শীতের আগমনী বার্তায় কমছে সবজির দাম।।

আপডেট সময় : 11:23:12 am, Wednesday, 27 November 2024