Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

মেহেরপুরে শিক্ষা অফিসারের পর এবার কলেজের হিসাব সহকারীর উপর হামলা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:49:41 am, Thursday, 7 November 2024
  • 136 বার পড়া হয়েছে

মেহেরপুরে শিক্ষা অফিসারের পর এবার কলেজের হিসাব সহকারীর উপর হামলা।।

স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
  
মেহেরপুরের গাংনীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও অফিস সহকারী তোফাজ্জেল হোসেনের উপর হামলার  ঠিক ২ দিন পর এবার গাংনী সরকারি ডিগ্রি কলেজের হিসাব সহকারী রবিউল ইসলাম -৫০- কে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত রবিউল গাংনী উপজেলার মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বুধবার -৬ নভেম্বর- দুপুরের দিকে  গাংনী সরকারি ডিগ্রি কলেজ চত্বরে চৌগাছা গ্রামের তরিকুল ও সজিব নামের দু’জন তিনাকে গালি-গালাজসহ মারধরের এক পর্যায়ে ইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় বলে জানা গেছে।
হামলার শিকার রবিউল ইসলাম জানান- গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের তরিকুল ও সজিব তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন।
তবে নিরাপত্তার অভাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেনি বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান- রবিউল কলেজ গেটের বাইরে আসার সাথে সাথেই তরিকুল ও সজিবসহ কয়েকজন যুবক তার গতিরোধ করে গালি-গালাজ শুরু করে এবং কিল ঘুষি ও লাথি মারতে মারতে কলেজ চত্বরে নিয়ে যায়। এক পর্যায়ে রাস্তার পাশে পড়ে থাকা ইট দিয়ে তরিকুল মাথায় আঘাত করলে রবিউল রক্তাক্ত জখম হন। খবর পেয়ে কলেজের শিক্ষক- কর্মচারী ও স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
আহত রবিউল ইসলাম জানান- তার সাথে কারো কোন শত্রুতা নেই। শুধু মাত্র আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে এই হামলা করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ -ওসি- বানী ইসরাইল জানান- সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনায় তরিকুল ও সজিনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

মেহেরপুরে শিক্ষা অফিসারের পর এবার কলেজের হিসাব সহকারীর উপর হামলা।।

আপডেট সময় : 09:49:41 am, Thursday, 7 November 2024