Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

মেহেরপুরে মাহে রমাদানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা র‍্যালি

  • Reporter Name
  • আপডেট সময় : 11:49:02 am, Sunday, 2 March 2025
  • 113 বার পড়া হয়েছে

মেহেরপুরে মাহে রমাদানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা র‍্যালি

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
  
মেহেরপুরে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা শুভেচ্ছা র‍্যালি করেছেন। একইসাথে রমাদানের পবিত্র রক্ষার্থে দিনের বেলায় পানাহার থেকে বিরত, নেশা জাতীয় দ্রব্য পরিহার করাসহ দ্রব্যমূল্যের বাজারদর নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়।
শনিবার -১ মার্চ- সকাল ১০ টার দিকে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম. সিরাজুম মুনীরের নেতৃত্বে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক -সার্বিক- তরিকুল ইসলামসহ অন্যান্যরা।
বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী দারুচ্ছুন্নাত নেছারীয়া ও মোখতারীয়া কমপ্লেক্স -খানকা শরীফ- এর উদ্যোগে রুহুল আমীনের নেতৃত্বে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর ঘুরে মাদ্রাসা প্রাঙ্গণে এসে পৌঁছে।
দুপুরের দিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, গাংনী উপজেলা আদর্শ শাখার উদ্যোগে একটি র‍্যালি বের হতে দেখা যায়। শতশত নেতৃবৃন্দের অংশ গ্রহণে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এর কিছুক্ষণ পরই পবিত্র রমাদান-১৪৪৬ হিজরিকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে একটি র‍্যালি বের হতে দেখা যায়। যেটি গাংনী উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 
এদিকে বিকেলের দিকে পশ্চিম মালসাদহ যুব সংঘের উদ্যোগেও একটি র‍্যালি বের করা হয়। যেটি পশ্চিম মালসাদহ থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক ধরে গাংনী পৌর শহরে পৌঁছে।
বিকেল ৫ টার দিকে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাংনী উপজেলা শাখার উদ্যোগেও অপর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হতে দেখা যায়। আহলান সাহলান, মাহে রমাদানসহ রমাদানের পবিত্রতা রক্ষার্থে নেতৃবৃন্দরা দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে। এসময় নারায়ে তকবির আল্লাহু আকবর বলে নেতৃবৃন্দের পিছনে দু’টি বিশাল লাইন নিয়ে পিছনে পিছনে কর্মীদের এগিয়ে যেতে দেখা যায়। এসময় হাতে বাংলাদেশের পতাকাসহ বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।
এছাড়াও জেলার বিভিন্ন গ্রাম এলাকা থেকেও রমাদানকে স্বাগত জানিয়ে র‍্যালির সংবাদ পাওয়া গেছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

মেহেরপুরে মাহে রমাদানকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা র‍্যালি

আপডেট সময় : 11:49:02 am, Sunday, 2 March 2025