Dhaka , Sunday, 26 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২ অস্ত্রধারী গ্রেফতার; উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন সিএমপি’র নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শিবচরে অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল বিতরণ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদে হামলা হয়েছে : এমপি মোমেন নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময় কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে:- ডিসি জাহিদ নারায়ণগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ বর্ষাকাল এলেই সরগরম পাইকগাছার নার্সারি; শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন।

মেহেরপুরে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:05:40 am, Saturday, 26 October 2024
  • 151 বার পড়া হয়েছে

মেহেরপুরে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।।

মাজিদ আল মামুন- মেহেরপুর।।
   
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার প্রভাবে গত কয়েকদিন ধরে মেহেরপুরে টানা বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় আমন ধান ও মাস কলাইসহ  সবজি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
শনিবার -২৬ অক্টোবর- সকাল থেকে বিকেল অবধি মেহেরপুরের সর্ববৃহৎ মাঠ ধলার মাঠসহ মাইলমারী- লক্ষীনারায়ণপুর- নওপাড়া-হিজলবাড়ীয়া- হিন্দা- পলাশীপাড়া- করমদী- তেঁতুলবাড়ীয়া- খাসমহল- রংমহল- রামকৃষ্ণপুর- ধলা- হরিরামপুর- জোড়পুকুরিয়া- সহড়াতলা- বেতবাড়ীয়া- হাড়াভাংগা ও চেংগাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অধিকাংশ আমন ধান ও মাস কলাই পানির নিচে তলিয়ে রয়েছে। কয়েকদিনের অব্যাহত ঝড়ের কবলে অধিকাংশ আমন ধানের গাছ মাটিতে নুইয়ে পড়েছে।
যার ফলে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হবে বলে জানান।
কৃষকরা জানান- ঝড়ের আঘাতে আমন ধানের ফুল ঝরে যাওয়াসহ আগাম ধান পানিতে তলিয়ে রয়েছে। তাছাড়া ফুল ও ফল ধরা কলাই ক্ষেতেও পানি জমে রয়েছে।
মুলা ও কপিসহ বিভিন্ন ক্ষেতের বীজ তলাও ডুবে যেতে দেখা গেছে। যেগুলো বাঁচাতে কৃষকরা পানি ছেঁকে কিংবা জমির আইল কেটে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছেন।
এদিকে আমন ধানের চাষ এলাকা বিশেষ করে নওপাড়ার নবীনপুর ও লক্ষীনারায়ণপুর অংশের খালে বাঁধ সৃষ্টি করে মাছ ধরায় পানি প্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে বলেও কেউ কেউ অভিযোগ জানিয়েছেন। যার ফলে ধান ও কলাই ক্ষেত থেকে পানি বেরোতে পারছেনা।
সরেজমিনে উক্ত এলাকায় গিয়ে একাধিক ব্যক্তির সাথে আলাপকালে জানা যায়- মাঠের ফসল বাঁচাতে খালের বাঁধ উন্মুক্ত করার জন্য গত শুক্রবার সন্ধায় মাইকিং করা হলে প্রায় ৮ টি বাঁধ খুলে দেওয়া হলেও কিছু বাঁধ এখনো উন্মুক্ত করা হয়নি। যার ফলে ফসলের মাঠে এখনো পানি জমে রয়েছে।
গাংনী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ উদ্দীন জানান- বৃষ্টির পানিতে মাইলমারী ফেলার চড়া- ধলার মাঠ ও নওপাড়াসহ কয়েকটি মাঠের ৬’শ ১০ হেক্টর জমির প্রায় ৪০-৫০ শতাংশ ধান ক্ষেতের আংশিক  পানির নিচে তলিয়ে রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এসব এলাকার কৃষকরা চরমভাবে ক্ষতির মুখে রয়েছে। মাঠের পানি নেমে বা শুকিয়ে যাবার পর ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলেও তিনি জানান।
কাথুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের -মাইলমারী- ইউপি সদস্য কাবের আলী জানান- ধলার মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাইলমারী- লক্ষীনারায়ণপুর ও হিন্দাসহ কাথুলী ইউনিয়নের মাঠের অধিকাংশ আমন ধান ও কলাইসহ বিভিন্ন ধরনের সবজি পানির নিচে তলিয়ে গেছে। যা থেকে ফুল- ফল ও ফলন আশা করা যায়না। এতে করে গ্রামের কৃষকরা লোকসানের মুখে পড়েছে। কৃষকের এ লোকসান পুষিয়ে দিতে তিনি কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে- চলতি মৌসুমে জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় প্রচুর পরিমাণ জমিতে আমনের আবাদ হয়েছে। তবে ঘূর্ণিঝড় ডানা ও বৃষ্টির কারণে কি পরিমাণ জমির ফসল নষ্ট হয়েছে অফিস বন্ধ থাকায় তা জানা সম্ভব হয়নি।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে- ঘূর্ণিঝড় ডানার প্রভাবে মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়েছে। যা ইতিমধ্যেই থেমে গেছে। আর ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দু’একদিন আকাশ মেঘে ঢাকা থাকতে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক

মেহেরপুরে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।।

আপডেট সময় : 11:05:40 am, Saturday, 26 October 2024