Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুল শিক্ষক বাবাকে মেরে জখম, থানায় মামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:43:41 pm, Thursday, 22 May 2025
  • 456 বার পড়া হয়েছে

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুল শিক্ষক বাবাকে মেরে জখম, থানায় মামলা

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি
এসএসসি পরিক্ষা শেষে মেয়ে (১৬)কে নিয়ে বাড়ি ফিরছিলেন পথে বখাটেদের উত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বাবা। এ ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। 
ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে। গতকাল মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে ওইদিন সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা এলাকায় এ ঘটনা। 
ভুক্তোভোগীদের বাড়ি বাকলজোড়া ইউনিয়নের কেট্টা গ্রামে। মেয়ে চলতি বছর এন ভাউরতলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার্থী,বাবা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অভিযুক্তের নাম মোস্তাকিন (১৭)। সে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পার্শ্ববর্তী নগুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। মামলায় মোস্তাকিনসহ তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়।
বাবার অভিযোগ, তাঁর মেয়েকে দীর্ঘ এক ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছে মোস্তাকিন। ঘটনার দিন মেয়ের পরিক্ষা ছিল গুজিরকোনা কেন্দ্রে। পরিক্ষা শেষে সকাল সাড়ে ১১টার দিকে মেয়েকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরছিলেন তিনি। পথে  মোস্তাকিন আরো ২-৩ জনকে সঙ্গে নিয়ে অশ্লীল ভাষা উচ্চারন করে মেয়েকে উত্যক্ত করতে থাকলে তিনি প্রতিবাদ করেন এসময় তারা রাস্তার পাশে থাকা ইট নিয়ে নাকে ও কপালে আঘাত করে জখম করে। তখন তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নেন। এ ঘটনায় রাতেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।  এ ঘটনায় বিচারের দাবি করেছে ভুক্তোভোগিরা। 
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে কিন্তু অভিযুক্ত ওই ছেলে পলাতক।  তাকে গ্রেপ্তার করতে  চেষ্টা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুল শিক্ষক বাবাকে মেরে জখম, থানায় মামলা

আপডেট সময় : 05:43:41 pm, Thursday, 22 May 2025