Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে জাজিরায় সীরাতুন্নবী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের সীরাত র‍্যালি সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা

মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:29:57 pm, Wednesday, 26 August 2026
  • 3 বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহমান হেলাল, ভোলা,

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ১২ রবিউল আউয়াল উপলক্ষে ভোলায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মানবিক মূল্যবোধ ও মহান আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, ন্যায়বিচার, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

বুধবার (২৬ আগস্ট) ভোলা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, ভোলার উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শামীম রহমান।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, ভোলার উপ-পরিচালক আলহাজ মোঃ মকসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিন্দ্য মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসার মোঃ নুরুন্নবী, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বিজেপি ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, এনসিপি ভোলা জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুঃ মাকসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামা দলের সদর উপজেলা সভাপতি মোঃ বাদশা আলম, সেক্রেটারি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আব্দুর রহমান হেলালসহ আলেম-ওলামা, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সীরাতের আলোয় চরিত্র গঠনের আহ্বান

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, ভোলা জেলা সভাপতি মাওলানা মীর মো. বেলায়েত হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, ভোলা জেলা সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ মামুনুর রশিদসহ বিভিন্ন ওলামায়ে কেরাম।

বক্তারা মহানবী (সা.)-এর সংগ্রামী ও আদর্শময় জীবন, মানবতার প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা, ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং ব্যক্তি ও সমাজজীবনে তাঁর সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।

আলোচনায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর সমগ্র জীবন মানবতা, ন্যায়বিচার, সাম্য, সহমর্মিতা, ক্ষমাশীলতা, সত্যনিষ্ঠা ও শান্তির এক অনন্য দৃষ্টান্ত। বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা, বিদ্বেষ ও বিভাজন দূর করতে মহানবী (সা.)-এর আদর্শের চর্চা অত্যন্ত জরুরি।

তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শকে শুধু আলোচনা সভা কিংবা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তাঁর শিক্ষা ও সুন্নাহকে নিজেদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে। তাঁর আদর্শ অনুসরণ করলেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হবে।

বক্তারা নতুন প্রজন্মের মাঝে মহানবী (সা.)-এর সীরাত ও সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিশু-কিশোর ও তরুণদের কাছে রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্র ও জীবনকে আদর্শ হিসেবে তুলে ধরতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে।

সবার প্রতি কৃতজ্ঞতা

অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় এতে অংশগ্রহণকারী জেলা প্রশাসনের কর্মকর্তা, আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসলামিক ফাউন্ডেশন, ভোলার উপ-পরিচালক জনাব মোঃ মকসুদুর রহমান।

তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের আলোচনা মানুষের হৃদয়ে নৈতিক ও মানবিক চেতনা জাগ্রত করে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি

মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা

আপডেট সময় : 06:29:57 pm, Wednesday, 26 August 2026