Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

ভোলার সাহিদা সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত ২০১৭ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক, তিনবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার স্বীকৃতি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:51:17 pm, Saturday, 26 September 2026
  • 19 বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহমান হেলাল, ভোলা,

ভোলা সদর উপজেলার ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ সাহিদা আক্তার সুমনা ২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত গুণী শিক্ষক প্রতিযোগিতায় বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

গত ২২ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বরিশালের বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে তাঁর বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ২৪ সেপ্টেম্বর ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেন।

সাহিদা আক্তার সুমনার শিক্ষকতা জীবনে রয়েছে একাধিক অর্জন। ২০১৭ সালে তিনি ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তিনি সরকারি ব্যবস্থাপনায় গণচীন সফরের সুযোগ লাভ করেন। এছাড়া তাঁর নেতৃত্বে ২০১৮, ২০২২ ও ২০২৬ সালে ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।

শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও গণমাধ্যম প্রশিক্ষণেও রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী সাহিদা সুমনা ২০০০ সালে নারী সাংবাদিক হিসেবে ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) প্রবর্তিত ‘প্রাকৃতজন’ পুরস্কার লাভ করেন। পরবর্তীতে তিনি এমএমসির প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের প্রশিক্ষণ দেন।

ঝালকাঠির আবুল কালাম আজাদ আবু মিয়ার মেয়ে সাহিদা সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি বিএড ও সি-ইন-এড ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনের এক পর্যায়ে তিনি গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাহিদা সুমনা ভোলা শিক্ষা কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর নেতৃত্বে ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান, শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

ভোলার সাহিদা সুমনা বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত ২০১৭ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক, তিনবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার স্বীকৃতি

আপডেট সময় : 06:51:17 pm, Saturday, 26 September 2026