Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

ভূমিকম্পে নরসিংদী হারিয়ে গেল শিশু সহ পাঁচ জীবন, আহত শতাধিক

  • Reporter Name
  • আপডেট সময় : 04:28:07 pm, Saturday, 22 November 2025
  • 79 বার পড়া হয়েছে

অরবিন্দ রায়,

নরসিংদী ভূমিকম্পে হারিয়ে গেল শিশুসহ পাঁচ জীবন। ঘোড়াশাল – পলাশ সার কারখানার উৎপাদন সাময়িক বন্ধ, ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন, বিভিন্ন স্হানে মাটিতে ফাটল দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রতিনিধি দল শনিবার পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে থেকে ভূমিকম্পনে মাটি ফাটলের বিভিন্ন নমুমা সংগ্রহ করেছেন।
ভূমিকম্পে শহরের মানুষের আতন্ক ছড়িয়ে পড়লে বাজার এলাকা , বাস স্টেশন,রেল স্টেশন, ডিসি রোড়, কলেজ রোড়, আবাসিক এলাকার মানুষ হুরোহুরি করে রাস্তায় বেরিয়ে আসে। এ সময় শতাধিক মানুষ আহত হয়।
নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল চাপায় কাজম আলী (৭৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত কাজম আলী নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই আউয়াল মিয়া। পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর নয়াপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দীন ছেলে মৃতা: নাসির উদ্দীন (৬৫)ভূমিকম্পের সময় স্টোক করে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে।
নরসিংদীর গাবতলীতে বাসার দেয়াল চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয় ও গুরত্বর আহত হয় আরও তিনজন। এ মধ্যে ঢাকা মেডিকেল কলেজ নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহতে নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি ।
শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গআজকিতলা (পূর্বপাড়া) গ্রামের ফোরকান ( ৪০) ভূমিকম্পনকালে কম্পনের ফলে গাছ থেকে পড়ে যান ও তাৎক্ষণিক নরসিংদী জেলা হাসপাতালে নিলে তাকে ঢাকা মেডিক্যাল রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
রিপোর্ট লেখা পর্যন্ত নরসিংদী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান জানান, ভূমিকম্পে ৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। বাকি একজনের মৃত্যুর বিষয়টি ভেরিফাই করা হচ্ছে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্প ঘটে। ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের সূচনা হলে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের বিপুল পরিমাণ পিটি ( প্রডাকশন ট্রান্সফরমান) ভূ- কম্পনের ফলে ভেঙ্গে পড়ে।
ঘোড়াশাল পলাশ সারকারখানার ইউরিয়া প্রডাকশন ভূমিকম্পের কারনে সাময়িক বন্ধ হয়ে যায়। ভূ- কম্পনের সময় ইঞ্জিন মেশিনারিজ বন্ধ হয়ে যায় ও বর্তমানে মেশিনারিজ চেকিং অপারেশনে আছে।

ভূমিকম্পে জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস সহ কয়েক শতাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে।
এ ছাড়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের তথ্যমতে, জেলা ও উপজেলায় কমপক্ষে শতাধিক মানুষ আহত হয়ে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তবে আহতদের তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ভূমিকম্পে নরসিংদীতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলার প্রায় সব উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদী শহরের অনেক ভবন ফেটে ও হেলে পড়েছে।পলাশ, শিবপুর, রায়পুরা, মনোহরদী, বেলাব ও মাধবদীতেও বহু ভবনে হয় ফাটল দেখা দিয়েছে।

অন্যদিকে, ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রেও। পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন জানান,
বন্ধের দিন থাকায় আমরা সবাই বাসায় ছিলাম। প্রথমে মনে হয়েছিল মাথা ঘুরছে। পরে দেখি আলমারি, টেবিল, ফ্যান কাঁপছে তখন বুঝলাম ভূমিকম্প হচ্ছে। আমি পরিবারের সবাই কে নিয়ে নিচে নেমে আসি।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যে এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক জানান, ভূমিকম্পে এ আগুনের ঘটনা ঘটে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে অনুভূত এ ভূকম্পনের উৎপত্তি নরদিংসদীর মাধবদীতে।
জেলার গাবতলী এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদী পুলিশ সুপার মেনহাজুল আলম। এসময় তিনি বলেন, ভূমিকম্পে জেলায় শতাধিক আহত হওয়ার খবর পেয়েছি। তবে যে কোনো দুর্যোগে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন গণমাধ্যমকে জানান, ভূমিকম্প সৃষ্ট ক্ষয়ক্ষতি ও দুর্যোগ সংশ্লিষ্ট তথ্যের জন্য জেলা প্রশাসন থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।
অল্প সময়ের ভূমিকম্পে মানুষের মনে ভয় রেখে গেছে। অনেক পরিবার গত রাত আতন্কে ঘুমাতে পারেননি । বিভিন্ন ভবনে ফাটল দেখা দেওয়ার মালিক ও বাসার ভাড়াটিয়ারা চিন্তায় রয়েছেন।
অভিজ্ঞ মহল মনে করছেন, ভবন নির্মাণে নিয়ম মেনে কঠোমোগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ভূমিকম্পনে সাধারন মানুষের সচেতনতা বাড়ানোর প্রয়োজন বলে তারা মনে করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

ভূমিকম্পে নরসিংদী হারিয়ে গেল শিশু সহ পাঁচ জীবন, আহত শতাধিক

আপডেট সময় : 04:28:07 pm, Saturday, 22 November 2025