Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল

ব্যবসায়ীর খোকনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:03:29 am, Monday, 19 August 2024
  • 232 বার পড়া হয়েছে

ব্যবসায়ীর খোকনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ।।

জেলা প্রতিনিধি- শরীয়তপুর।।
ব্যবসায়ী ইমাম হোসেন খোকন বেপারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে অপপ্রচার চালিয়েছে একটি মহল। এর প্রতিবাদে ভুক্তভোগী ওই ব্যবসায়ী ও এলাকাবাসী প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করে দোষীদের বিচার দাবি করেছেন।
রোববার -১৮ আগস্ট- শরীয়তপুরের গোসাইরহাটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারকারী ও প্রকৃত দোষীদের বিচার দাবি করেছেন ব্যবসায়ী ইমাম হোসেন খোকন বেপারী ও এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে ইমাম হোসেন খোকন বেপারী বলেন, গত ১৫ আগস্ট থেকে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার বিরুদ্ধে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের মিথ্যা অপবাদ দিয়েছে। আমার সামাজিক মর্যাদা ও আমার মান-সম্মান ক্ষুন্ন করতেই একটি মহল এই অপপ্রচারে নেমেছে। এঘটনার তিব্র নিন্দা জানানোর পাশাপাশি আমি বর্তমান অন্তরবর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার করছি। কে বা কারা নদী থেকে বালু উত্তোলন করে চরাঞ্চলের সাধারণ মানুষের ক্ষতিসাধনসহ দেশের সম্পদ চুরি করছে তা আমি জানি না। যারা নদী থেকে বালু উত্তোলন করছে, আমি তাদেরও বিচার চাই। যারা আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, বানোয়াট কথা প্রচার করছে- তাদের বিচার দাবি করে গোয়েন্দা সংস্থাসহ গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানাই আপনারা নদী পাড়ের মানুষের সঙ্গে কথা বলুন- তাহলেই কারা বালু উত্তোলন করছে তা জানতে পারবেন। আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন হওয়ায় গণমাধ্যমের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, আমি কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত নই- আমি ব্যবসায়ী- ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। আমি আবারও সরকার ও সেনাবাহীনির কাছে আমার বিরুদ্ধে করা অপপ্রচারের বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীরা কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তাদের মধ্যে আলমগীর হোসেন নামে একজন জানায়- খোকন ভাইর বিরুদ্ধে নদী থেকে বালু উত্তোলনের যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একজন ব্যবসায়ীর বিরুদ্ধে এমন প্রচারণার নিন্দা জানাই আমি। সরকারের কাছে অনুরোধ করব- যারা বালু কাটতেছে- তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্থানীয় কৃষক আজহার উদ্দিন মোল্লা বলেন- খোকন বেপারী একজন সনামধন্য লোক তার ভাই আমাদের কুচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান।  একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের তিব্র  নিন্দা ও প্রতিবাদ জানাই আমি। খোকন বেপারী আমাদের এলাকায় অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। আমদের এই চরে কেউ কোন সমস্যা হলে তিনি সাথে সাথেই সমাধান করে দেয়। চিকিৎসার জন্য অনেক সময় তিনি অনুদান দিয়ে থাকেন।
স্থানীয় বেপারী বাড়ী জামে মসজিদের ইমাম মো: শফিকুল ইসলাম বলেন, আমি এই মসজিদে ১৩ বছর ধরে ইমাম হিসেবে আছি। আমি কখন খোকন বেপারীকে কোন খারাপ কাজে দেখিনি। আমি ওইদিন ফেসবুকে দেখলাম খোকন বেপারীকে নিয়ে ফেসবুকে উল্টা পাল্টা ভিডিও ছাড়ছে। আমি ভিডিওটি দেখে হতভম্ব হয়ে গেছি। একজন ভালো মানুষকে নিয়ে কি করে এই ধরনের ভিডিও ছাড়ে। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্যবসায়ীর খোকনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ।।

আপডেট সময় : 05:03:29 am, Monday, 19 August 2024